Motorola তাদের অন্যতম ফ্ল্যাগশিপ ফোন Motorola Edge 50 Pro 5G মোবাইলের দাম 6000 টাকা কমিয়ে দিল। যারা একটি প্রিমিয়াম ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা ও সুপার ফাস্ট চার্জিংয়ের ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোন এখন দারুণ একটি বিকল্প হয়ে উঠেছে। বর্তমান অফারে ফোনটির মূল্য, স্পেসিফিকেশন ও কেন আপনি এটি কিনবেন, সবকিছু নিয়েই এই প্রতিবেদন।
Motorola Edge 50 Pro 5G Price Drop
ফোনটির মূল দাম ছিল 35,999 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে। কিন্তু নতুন অফারের ফলে এখন এটি পাওয়া যাচ্ছে মাত্র 29,999 টাকায়, যা কিনা 6000 ছাড়ে বিক্রি হচ্ছে। কিন্তু কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আরও বেশি 1250 টাকা ছাড় পাওয়া যাবে। মুলত Amazon এ এই অফার দেওয়া হচ্ছে।
Motorola Edge 50 Pro Full phone specifications
এই ফোনে এমন কিছু ফিচার রয়েছে যা একে প্রিমিয়াম ক্যাটাগরিতে ফেলেছে, 6.7 ইঞ্চির pOLED 1.5K কর্ভড ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট সহ, Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর, 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। ডেইলি ইউজের জন্য সেরা অপশন, হাই এন্ড গেমিং যেমন BGMI, Call of Duty অনায়াসে চলে, HDR কনটেন্ট স্ট্রিমিং ও ভিউয়িং এক্সপেরিয়েন্স অসাধারণ।
Motorola Edge 50 Pro Camera Details
রিয়ারে 50MP + 13MP + 10MP ট্রিপল ক্যামেরা, ফ্রন্ট 50MP সেলফি ক্যামেরা, 125W Wired Fast Charging ও 50W Wireless Charging, 4500mAh ব্যাটারি থাকতে চলেছে। আর এই কারণের জন্য একই ফোনে একাধিক অপশন পেয়ে যাচ্ছেন সকল গ্রাহকেরা। 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, DSLR এর মতো পোর্ট্রেট ইফেক্ট, Ultra wide ও টেলিফটো ক্যামেরার কোয়ালিটি চমৎকার।
Motorola Edge 50 Pro Review
ফোনে থাকছে Stock Android 14 বেসড MyUX UI. ফলে ব্যবহারকারীরা খুব ক্লিন ও ল্যাগ ফ্রি এক্সপেরিয়েন্স পাবেন। গেমিং হোক বা মাল্টি টাস্কিং, এই ফোনে কোনো রকম সমস্যা হয় না। ফোনটির ক্যামেরা সেটআপ প্রিমিয়াম সেগমেন্টে একে আলাদা জায়গা দেয়। বিশেষ করে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 50MP সেন্সর অনেক রেয়ার, যেটা এই ফোনে রয়েছে।
Motorola Edge 50 Pro Battery
125W টার্বো চার্জার দিয়ে মাত্র 18 মিনিটে ফুল চার্জ হয়ে যায় ফোনটি। এমনকি 15 মিনিট চার্জেই একদিন চলে যায় সাধারণ ব্যবহারে। 50W Wireless Charging খুব কম ফোনেই আছে এই দামে, ফোন গরম হয় না চার্জিংয়ের সময়, ব্যাটারির স্থায়িত্বও ভালো।
উপসংহার
Motorola Edge 50 Pro 5G এখন আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। দুর্দান্ত ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্স ও চার্জিং ফিচার এক সাথে চাইলে, এই অফারটি অবশ্যই মিস করা উচিত নয়।


