Samsung এবার মধ্যবিত্ত ক্রেতাদের জন্য নিয়ে এসেছে Samsung Galaxy F36, যেখানে রয়েছে sAMOLED ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও OIS ক্যামেরার মতো ফিচার। যারা কম দামে ভালো ফিচারের ফোন খুঁজছেন, তাদের জন্য এই ডিভাইস হতে পারে পারফেক্ট চয়েস। এই মোবাইল ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।
Samsung Galaxy F36 sAMOLED ডিসপ্লে ও ডিজাইন
6.6 ইঞ্চির Full HD+ Super AMOLED ডিসপ্লে। স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট রয়েছে, যার ফলে স্ক্রলিং হবে একদম স্মুথ। ফোনটির ডিজাইন একদম প্রিমিয়াম লুক তৈরি করে, যার কারণে বাজেট ফোন হলেও দেখতে অনেক দামি ফোনের মতো লাগবে। Infinity U Cut ডিসপ্লে দেবে দারুণ ভিউ এঙ্গেল।
Samsung Galaxy F36 ক্যামেরা সেটআপ
এই ফোনের অন্যতম আকর্ষণ হল এর ক্যামেরা। Galaxy F36 এ রয়েছে 50MP প্রাইমারি সেন্সর যার সঙ্গে থাকছে Optical Image Stabilization (OIS). এছাড়া আরও দুটি সেন্সর দেওয়া হয়েছে, যেই গুলো ম্যাক্রো ও ডেপথ সেন্সরের কাজ করবে। সেলফির জন্য থাকছে 13MP ফ্রন্ট ক্যামেরা, যাতে ভিডিও কল ও সোশ্যাল মিডিয়া ফোটো হবে আরও ঝকঝকে।
Samsung Galaxy F36 পারফরম্যান্স ও চিপসেট
এই ফোনে রয়েছে MediaTek Dimensity 6100+ প্রসেসর, যা 5G কানেক্টিভিটির সঙ্গে স্ন্যাপি পারফরম্যান্স দেবে। সঙ্গে থাকছে Android 14 ভিত্তিক One UI Core 6.1 ইন্টারফেস, যা একদম ইউজার ফ্রেন্ডলি। LPDDR4X RAM ও UFS 2.2 স্টোরেজ, কিন্তু চিপসেট এখনও সঠিক ভাবে জানা যায়নি। এই ফোনটি 6GB ও 8GB RAM ভ্যারিয়েন্টে আসছে এবং সঙ্গে থাকবে 128GB পর্যন্ত স্টোরেজ। চাইলে microSD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে 1TB পর্যন্ত।
ব্যাটারি ও চার্জিং
Samsung Galaxy F36 এ দেওয়া হয়েছে 6000mAh শক্তিশালী ব্যাটারি, যা সহজেই 2 দিনের ব্যাকআপ দিতে সক্ষম। সঙ্গে থাকছে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট, যা এই বাজেট রেঞ্জে সত্যিই প্রশংসনীয়।
Samsung Galaxy F36 এর দাম ও ডিসকাউন্ট
এই ফোনের দাম শুরু হচ্ছে 13,999 থেকে। Flipkart এর অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই সেলের জন্য উপলব্ধ হবে Galaxy F36 5G. তবে এখনও এই মোবাইল ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানতে পাওয়া যায়নি।
ভাইরাল হল Samsung Galaxy S25 FE স্মার্টফোনের প্রথম ছবি, ক্যামেরা, ডিজাইন ও ফিচার সম্পর্কে জেনে নিন
উপসংহার
Samsung Galaxy F36 এমন একটি ফোন যা বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিচার অফার করছে। sAMOLED ডিসপ্লে, OIS সহ ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ও 5G কানেক্টিভিটি সব মিলিয়ে এটি মধ্যবিত্তের জন্য এক দুর্দান্ত অপশন।


