7400mAh ব্যাটারি ও 2.2K ডিসপ্লে সহ Acer Iconia Tab ভারতে লঞ্চ হল

Acer Iconia Tab

Acer Iconia Tab IM11 ভারতে অফিশিয়ালি লঞ্চ হয়ে গেল। যারা বড় ব্যাটারি ও প্রিমিয়াম ডিসপ্লে সহ একটি ট্যাব খুঁজছেন, তাদের জন্য এটি দারুণ একটি অপশন হতে পারে। Acer এর এই নতুন ট্যাবটি মূলত মিড রেঞ্জ ইউজারদের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এর স্পেসিফিকেশন, ফিচার, ক্যামেরা ও দাম।

Acer Iconia Tab 2.2K IPS ডিসপ্লে

এসার আইকনিয়া ট্যাবে রয়েছে 11 ইঞ্চির একটি বড় 2.2K IPS ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন 2000 x 1200 পিক্সেল, যা দুর্দান্ত ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স দেয়। রেজোলিউশন: 2.2K (2000×1200 pixels), অ্যাসপেক্ট রেশিও 5:3, এই স্ক্রিন ভিডিও দেখা, পড়াশোনা বা মাল্টিটাস্কিংয়ের জন্য একেবারে পারফেক্ট।

Acer Iconia Tab এর স্পেসিফিকেশন

এই ট্যাবে রয়েছে Mediatek Helio G99 অক্টা কোর প্রসেসর। সাধারণ মাল্টিটাস্কিং, মিডিয়া কনজাম্পশন, অনলাইন ক্লাস কিংবা কাজের জন্য এটি যথেষ্ট ভালো পারফরম্যান্স দেয়। RAM 6GB/8GB ও ইন্টারনাল স্টোরেজ 128GB/256GB. Android 14 এর সঙ্গে এই ট্যাব লঞ্চ হয়েছে।

ক্যামেরা ও ব্যাটারি

ট্যাবলেটটি ফ্রন্ট ও রিয়ার, উভয় ক্যামেরার দিক থেকেই ভালো। রিয়ার ক্যামেরা 8MP, ফ্রন্ট ক্যামেরা 5MP, ভিডিও কল, অনলাইন মিটিং এবং ক্লাসের জন্য যথেষ্ট মানসম্পন্ন। Acer Iconia Tab IM11 এর সবচেয়ে বড় আকর্ষণ এর বিশাল ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি ক্যাপাসিটি 7400mAh সঙ্গে 18W চার্জিং। সহজেই একদিনের বেশি ব্যাকআপ, এই ব্যাটারিতে দীর্ঘ সময় ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং বা গেমিং করা সম্ভব।

Acer Iconia Tab ফিচার

এই ট্যাবটিতে Wi-Fi 5, Bluetooth 5.0 সহ একাধিক প্রয়োজনীয় কানেক্টিভিটি অপশন দেওয়া হয়েছে। ডুয়েল স্পিকার সাপোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, Google Kids Space সাপোর্ট, Eye Protection Mode.

Acer Iconia Tab IM11 এর দাম

ভারতে লঞ্চ হয়েছে দুই ধরণের ভ্যারিয়েন্টে, 6GB RAM + 128GB স্টোরেজ – 23,999 টাকা, 8GB RAM + 256GB স্টোরেজ – 29,999 টাকা, এই দামে একটি বড় ব্যাটারি ও প্রিমিয়াম ডিসপ্লে সহ ট্যাবলেট চাওয়া গেলে Iconia Tab IM11 নিঃসন্দেহে একটি ভালো চয়েস।

Samsung Galaxy F36 স্মার্টফোন sAMOLED ডিসপ্লের সঙ্গে OIS ক্যামেরা দিচ্ছে মধ্যবিত্তের বাজেটে

উপসংহার

যারা একটি বাজেটের মধ্যে বড় স্ক্রিন ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ একটি শক্তিশালী ট্যাব খুঁজছেন, তাদের জন্য Acer Iconia Tab IM11 হতে পারে পারফেক্ট সঙ্গী। স্কুল কলেজের ছাত্র ছাত্রী, অনলাইন ক্লাস বা ভিডিও কনজাম্পশনের জন্য এটি একটি দারুণ ডিভাইস।

Scroll to Top