Vivo V50 Elite Edition স্মার্টফোন নিয়ে ভারতে হাজির Vivo. সঙ্গে ZEISS ক্যামেরা ও Earbuds পাবেন। কত দাম হতে চলেছে?

Vivo V50 Elite Edition

Vivo India আনল V50 সিরিজের নতুন হ্যান্ডসেট Vivo V50 Elite Edition. প্রিমিয়াম ফিচার, ZEISS ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরের জন্য এটি ইতি মধ্যেই স্মার্টফোন প্রেমীদের নজরে। এবার দেখে নেওয়া যাক এর দাম, ক্যামেরা এবং অন্যান্য ফিচার। আর এবার ফোনের বাক্সে Earbuds ও দেওয়া হবে কোম্পানির তরফে। ভিভোর স্মার্টফোন সব সময়ই গ্রাহকদের কাছে ক্যামেরার জন্য বিখ্যাত! তাই ব্র্যান্ডের তরফে এই বারেও গ্রাহকদের নিরাশ করা হয়নি।

Vivo V50 Elite Edition Specifications

ভিভোর এই নতুন স্মার্টফোনে পাওয়া যাবে ZEISS প্রিমিয়াম ক্যামেরা পারফরম্যান্স, Snapdragon 8 Gen 3 Processor, 120Hz AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং, স্টাইলিশ ও স্লিম ডিজাইন। যা এককথায় সকল মানুষের কাছে খুবই প্রিমিয়াম অনুভুতি নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।

Vivo V50 Elite Edition Camera

ZEISS কোম্পানির সহযোগিতায় প্রিমিয়াম ক্যামেরা সেটআপ, ভিভোর এই ফোনে সবচেয়ে বড় আকর্ষণ এর ZEISS কো ইঞ্জিনিয়ারড ক্যামেরা। পেছনে থাকছে 50MP প্রাইমারি সেন্সর সহ মাল্টিপল লেন্স সেটআপ। Night Photography, Portrait Mode এবং ZEISS এর স্পেশাল লেন্স ইফেক্টস ফোনটিকে আলাদা করে তোলে।

Vivo V50 Elite Edition Performance

এই ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Gen 3 প্রসেসর, যা দারুণ ফাস্ট এবং ল্যাগ ফ্রি অভিজ্ঞতা দেয়, থাকছে 12GB RAM ও 256GB স্টোরেজ, যা হেভি ইউজারদের জন্য পারফেক্ট। আর এককথায় গেমিং এর সঙ্গে ভালো ভিডিও ও ফটো তুলতে চান তারা অবশ্যই এই ফোনের দিকে টাকাতে পারেন।

Vivo V50 Elite Edition Display & Battery

6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট সহ, যা মসৃণ স্ক্রলিং এবং দুর্দান্ত ভিজুয়াল এক্সপেরিয়েন্স দেয়, ফোনটির ডিজাইন আল্ট্রা স্লিম ও প্রিমিয়াম ফিনিশ যুক্ত, যা সহজেই চোখে পড়ে। এই স্মার্টফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি, যা একদিন অনায়াসে চলে যায়, দ্রুত চার্জিং এর জন্য রয়েছে 80W ফাস্ট চার্জিং, যা মাত্র ৩০ মিনিটে ফোন ৭৫% পর্যন্ত চার্জ করে।

Vivo V50 Elite Edition Software Experiance

ফোনটি Android 14 ভিত্তিক Funtouch OS 14 এ চলে, যেখানে নতুন কাস্টোমাইজেশন ও স্মার্ট ফিচারস রয়েছে এবং 3+4 Years এর আপডেট দেওয়া হবে মানে Android 17 পর্যন্ত এই মোবাইল কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 5G কানেক্টিভিটি, IP54 রেটিং মিলিয়ে এই ফোনকে করে তোলে সম্পূর্ণ।

Vivo V50 Elite Edition Price in India

ভারতীয় বাজারে ভিভো ভি ৫০ এলিট এডিশনের সম্ভাব্য দাম হতে পারে প্রায় 49,999 থেকে 54,999. আর অনলাইনে এই জিনিস কিনলে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে ও অফলাইনে ক্রেডিট কার্ড ব্যবহার করলেও এই ছাড় পাওয়া যাবে। যদিও অফিসিয়াল দাম এখনও ঘোষণা হয়নি, তবে প্রিমিয়াম স্পেসিফিকেশন অনুযায়ী এটি মিড-টু-হাই রেঞ্জে পড়বে।

উপসংহার

Vivo V50 Elite Edition সেইসব ব্যবহারকারীর জন্য পারফেক্ট, যারা ক্যামেরা ও পারফরম্যান্স উভয় ক্ষেত্রেই আপস করতে চান না। ZEISS ক্যামেরার সৌন্দর্য, দ্রুত চার্জিং এবং প্রিমিয়াম ডিজাইনের কম্বিনেশন এই ফোনকে ২০২৫ এর সেরা মিড প্রিমিয়াম ফোন গুলির মধ্যে একটি করে তুলবে।

Scroll to Top