স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর! Samsung Galaxy S24 Ultra এর দাম কমেছে ভারতে। অত্যাধুনিক ফিচার ও প্রিমিয়াম ডিজাইনের এই ফোন এখন আগের চেয়ে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। নিচে আমরা বিস্তারিতভাবে জানাচ্ছি নতুন দাম, ফিচার এবং কেন এটি এখনও একটি সেরা চয়েস হতে পারে।
Samsung Galaxy S24 Ultra Price
Samsung Galaxy S24 Ultra 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের নতুন দাম এখন 1,24,999, যেখানে আগে এটি ছিল 1,29,999 এবং 512GB এবং 1TB ভ্যারিয়েন্টেও আকর্ষণীয় ছাড় দিচ্ছে স্যামসং। এই দাম কমার সুবিধা Samsung এর অফিশিয়াল ওয়েবসাইট এবং নির্দিষ্ট অনলাইন রিটেইলারে প্রযোজ্য।
Samsung Galaxy S24 Ultra Camera
এর সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো এর 200MP প্রাইমারি ক্যামেরা, যা মোবাইল ফটোগ্রাফির এক নতুন মাত্রা এনে দিয়েছে। Nightography ফিচার ও AI সমৃদ্ধ ইমেজ প্রসেসিং প্রযুক্তির ফলে রাতেও ঝকঝকে ছবি তোলা সম্ভব, 100X Space Zoom ও 8K ভিডিও রেকর্ডিং সুবিধা, যা ফটোগ্রাফারদের জন্য আদর্শ।
Samsung Galaxy S24 Ultra IP68 Rating
IP68 এর ফলে মোবাইল ফোনটি 1.5 মিটার জলে 30 মিনিট পর্যন্ত ডুবে থেকেও সচল থাকবে, ধুলো বা বালির সংস্পর্শেও ফোনে কোনো সমস্যা হবে না, এই রেটিং ফোনটিকে দৈনন্দিন ব্যবহারে আরও নির্ভরযোগ্য করে তোলে। আর এখন অনেকেই মনে করেন যে সকল স্মার্টফোনে একটু দাম বাড়িয়েও এই সুবিধা দেওয়ার দরকার।
Samsung Galaxy S24 Ultra Performance & Features
Galaxy S24 Ultra তে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট যা অত্যন্ত দ্রুত ও শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে। এরই সঙ্গে 12GB RAM ও 1TB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট, 5000mAh ব্যাটারি যা পুরো দিন অনায়াসে চলবে, 45W ফাস্ট চার্জিং সাপোর্ট Samsung এর নতুন Galaxy AI ফিচার ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করেছে।
লাইভ ট্রান্সলেশন, Circle to Search with Google, Note Assist, Transcript Assist. এই AI ফিচার গুলো ব্যবহারকারীর কাজকে অনেকটাই সহজ করে তোলে। এই ফোনে থাকছে ইনবিল্ট S Pen, যা নোট লেখা, স্কেচ করা কিংবা প্রফেশনাল কাজের জন্য আদর্শ। এছাড়া ফোনটির ডিজাইন একেবারে প্রিমিয়াম ও এক হাতে ব্যবহার উপযোগী।
উপসংহার
যদি আপনি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজে থাকেন যেটি ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি ও সুরক্ষা সব দিক থেকে সেরা, তাহলে কমদামে পাওয়া Samsung Galaxy S24 Ultra হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। এখনই সময় এই ফোনটি কেনার এবং প্রযুক্তির শীর্ষ অভিজ্ঞতা নেওয়ার।


