Mahindra Bolero Neo এখন ভারতের SUV প্রেমীদের অন্যতম পছন্দের গাড়ি হয়ে উঠেছে। এর মধ্যে রয়েছে এমন কিছু আধুনিক ফিচার ও দারুণ স্টাইলিশ ডিজাইন, যা সাধারণত প্রিমিয়াম গাড়িতে দেখা যায়। তাও আবার খুবই আকর্ষণীয় দামে। যারা একটি শক্তপোক্ত ফ্যামিলি SUV খুঁজছেন তাদের জন্য Bolero Neo নিঃসন্দেহে এক অসাধারণ বিকল্প।
Mahindra Bolero Neo Specifications
Bolero Neo এর ডিজাইনটি সম্পূর্ণভাবে আধুনিক রুচির সাথে খাপ খায়। এর মাসকুলার বডি এবং স্টাইলিশ গ্রিল আপনাকে শহর বা গ্রামের যেকোনো রাস্তায় আলাদা করে তুলে ধরবে। ফগ ল্যাম্প ও ডুয়াল টোন ফ্রন্ট বাম্পার, এলইডি ডিআরএল ও স্টাইলিশ হেড ল্যাম্প, সাইড ক্ল্যাডিং ও ছাদে স্পয়লার, এই ফিচার গুলো গাড়িটিকে দেয় এক প্রিমিয়াম ও স্পোর্টি লুক।
Mahindra Bolero Neo Price
বর্তমানে এর প্রারম্ভিক এক্স শোরুম দাম প্রায় 9.9 লাখ কিন্তু ভ্যারিয়েন্ট অনুযায়ী এই দাম আলাদা হতে পারে ও দেশের বিভিন্ন রাজ্যে রোড ট্যাক্সের হেরফের হওয়ার কারণের জন্য এই দাম কম বেশি হতে হয়। এই দামে যে ফিচার ও ডিউরেবিলিটি আপনি পাচ্ছেন, তা নিঃসন্দেহে এই SUV কে করে তোলে সেরা চয়েস।
Mahindra Bolero Neo Performance
মাহিন্দ্রার এই SUV গাড়িতে রয়েছে 1.5 লিটার mHawk ডিজেল ইঞ্জিন যা প্রায় 100 BHP পাওয়ার ও 260 NM টর্ক উৎপন্ন করতে সক্ষম। শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, প্রায় 17 – 18 kmpl পর্যন্ত মাইলেজ, গ্রাম কিংবা শহর যেখানেই চালান না কেন, এই ইঞ্জিন পারফরম্যান্সে কোনো কমতি রাখে না।
Mahindra Bolero Neo all Features
ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, ABS ও EBD, ISOFIX চাইল্ড সিট মাউন্ট, কর্নার ব্রেকিং কন্ট্রোল, 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, Bluetooth, USB, AUX কানেক্টিভিটি, রিমোট লকিং, পাওয়ার উইন্ডো, রিয়ার পার্কিং সেন্সর থাকতে চলেছে এই গাড়িটিতে।
উপসংহার
যদি আপনি এমন একটি SUV খুঁজছেন যা শক্তিশালী, স্টাইলিশ, ফিচার সমৃদ্ধ এবং একই সাথে বাজেট ফ্রেন্ডলি হয় তাহলে Mahindra Bolero Neo হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত। এর রোড প্রেজেন্স, সেফটি, মাইলেজ এবং পারফরম্যান্স সবদিক থেকে এই গাড়িটি নিঃসন্দেহে ‘ভারতের সেরা বাজেট SUV’ হওয়ার দাবিদার।


