ফাঁস হল iPhone 17 Pro স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন। Apple কবে আইফোন ভারতে লঞ্চ করবে?

iPhone 17 Pro

Apple এর পরবর্তী ফ্ল্যাগশিপ iPhone 17 Pro নিয়ে প্রযুক্তি মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। লঞ্চের আগেই ফাস হল এর একাধিক প্রিমিয়াম স্পেসিফিকেশন। আগের মডেল গুলোর তুলনায় অনেক উন্নত টেকনোলজি ও ডিজাইনের ছোয়া থাকবে এই নতুন ডিভাইসে। তাহলে এবারে অ্যাপল আইফোন ১৭ প্রো সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

iPhone 17 Pro Performance

এবারে থাকছে Apple এর নতুন A19 Pro চিপসেট, যা আগের তুলনায় 20% বেশি দ্রুত কাজ করতে সক্ষম। গ্রাফিকস, গেমিং ও AI প্রসেসিংয়ে এই চিপসেট অনেক বেশি উন্নত, 3nm টেকনোলজিতে তৈরি A19 Pro Bionic চিপ, উন্নত Neural Engine AI এবং Machine Learning আরও স্মার্ট।

iPhone 17 Pro Camera

ক্যামেরা বিভাগে বড় পরিবর্তন আনছে Apple, এবার থাকছে পেরিস্কোপ জুম সহ উন্নত সেন্সর। 48MP প্রাইমারি ক্যামেরা Sony IMX সিরিজ সেন্সর, 12MP Ultra Wide ও Telephoto লেন্স, 10x অপটিক্যাল জুম সুবিধা থাকবে এইবারের আইফোনে।

iPhone 17 Pro Display

Apple এবার iPhone 17 তে ব্যবহার করতে চলেছে Micro Lens OLED ডিসপ্লে, যা ব্যাটারি কম খরচে আরও উজ্জ্বল ছবি দেবে। 6.12 ইঞ্চি LTPO OLED ডিসপ্লে, 120Hz Pro Motion রিফ্রেশ রেট, পাতলা বেজেল, অধিক স্ক্রীন টু বডি রেশিও।

iPhone 17 Pro Battery & Charging

দীর্ঘস্থায়ী ব্যাটারির সাথে থাকবে দ্রুত চার্জিং টেকনোলজি। ব্যাটারি পারফরম্যান্স উন্নত করার জন্য Apple নতুন প্রযুক্তি আনছে। সম্ভাব্য 3650mAh ব্যাটারি থাকতে চলেছে, 27W ফাস্ট চার্জিং, USB – C পোর্ট থাকবে ও অনেকে মনে করছেন যে এবারে ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

iPhone 17 Pro Specs

এইবার iPhone 17 তে টাইটানিয়াম ফ্রেম থাকবে আরও হালকা ও টেক সই করার জন্য। এছাড়াও থাকছে নতুন AI ফিচার ও iOS 19 অপারেটিং সিস্টেম। টাইটানিয়াম বডি আগের চেয়ে 15% হালকা, নতুন অ্যাকশন বাটন, iOS 19 সহ AI ভিত্তিক স্মার্ট ফিচার।

iPhone 17 Pro Launch Date in India

Apple সাধারণত সেপ্টেম্বর মাসে নতুন iPhone সিরিজ লঞ্চ করে। ফাস হওয়া রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Series ভারতে লঞ্চ হতে পারে 13 সেপ্টেম্বর 2025 তারিখে। তবে Apple এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

iPhone 17 Pro Price

এর দাম হবে প্রিমিয়াম রেঞ্জে অনুমান করা হচ্ছে ভারতে এর শুরু দাম হবে 1,39,900 থেকে। আর যত বেশি দামের ফোন কিনবেন ততই আরও নতুন নতুন ফিচার পাওয়া যাবে ও অনেকেই মনে করছেন যে এবারে Apple Intelligence এর অনেক ফিচার পাওয়া যাবে।

উপসংহার

iPhone 17 Pro নিঃসন্দেহে Apple এর অন্যতম বড় আপগ্রেড হতে চলেছে। যারা Apple প্রেমী বা প্রিমিয়াম স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে চলেছে। উন্নত ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স এবং নতুন ডিজাইন সব মিলিয়ে এটি প্রযুক্তি বাজারে ঝড় তুলতে চলেছে।

Scroll to Top