Google Pixel 10 আনতে চলেছে সম্পূর্ণ নতুন চমক। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে Android 16 অপারেটিং সিস্টেম, শক্তিশালী Tensor চিপসেট, উন্নত ক্যামেরা সেটআপ ও বিশাল RAM. বাজারে Samsung এবং Apple এর সঙ্গে টক্কর দিতে প্রস্তুত Google এর এই স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক Pixel 10 স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম ও লঞ্চের সম্ভাব্য তারিখ।
Google Pixel 10 Specifications
Pixel 10 হবে Google এর প্রথম স্মার্টফোন, যেখানে প্রি-ইনস্টল থাকবে Android 16. এই নতুন ভার্সনে থাকবে – আরও স্মার্ট AI সিস্টেম, উন্নত প্রাইভেসি ফিচার, ব্যাটারি ব্যাকআপ অপ্টিমাইজেশন, নতুন Material You ইন্টারফেস, Android 16 এর এই সব ফিচার Pixel 10 কে আরও দ্রুত ও ইউজার ফ্রেন্ডলি করে তুলবে।
Google Pixel 10 Performance
Pixel 10 এ পাওয়া যাবে 16GB LPDDR5 RAM এবং Google এর পরবর্তী প্রজন্মের Tensor G5 চিপসেট। এর ফলে মাল্টি টাস্কিং হবে আরও মসৃণ এবং গেমিং হবে ল্যাগ ফ্রি। উন্নত GPU পারফরমেন্স এবং অনেকেই মনে করছেন এবারে গুগুলের তরফে Apple iPhone 17 সিরিজকে টক্কর দেওয়ার জন্য এমন স্পেকস নিয়ে আশা হয়েছে।
Google Pixel 10 Camera & Battery
Pixel ফোন মানেই দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি! 50MP প্রাইমারি সেন্সর OIS সহ, 12MP আল্ট্রা ওয়াইড লেন্স, উন্নত নাইট মোড ও 4K ভিডিও রেকর্ডিং, Google এর AI ক্যামেরা প্রসেসিং Pixel 10 এর ছবি ও ভিডিওকে করে তুলবে এক্সট্রা অর্ডিনারি। Pixel 10 এ থাকতে পারে 5000mAh ব্যাটারি, যার সঙ্গে থাকবে দ্রুত চার্জিং প্রযুক্তি – 45W ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং, Reverse Wireless Charging সাপোর্ট।
Google Pixel 10 Price & Launch Date
এর লঞ্চ হতে পারে ২০২৫ সালের অক্টোবর মাসে, Google এর বার্ষিক ইভেন্টে। দাম শুরু হতে পারে 79,999 থেকে এবং এরই সঙ্গে কিছু ব্যাংক অফার থাকবে এবং সেখানে প্রি বুকিং করলে দামে অনেকটাই ছাড় মিলবে গ্রাহকদের।
উপসংহার
Google Pixel 10 এমন কিছু দিচ্ছে, যা অন্য ব্র্যান্ডে এই দামে সাধারণত পাওয়া যায় না – Android 16 এর লেটেস্ট ফিচার, Google Tensor চিপসেট, 16GB RAM সঙ্গে ফ্ল্যাগশিপ পারফরমেন্স, প্রিমিয়াম ক্যামেরা ও ডিজাইন। এছাড়াও টানা 8 – 10 বছরের আপডেট দেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকেই।

