ভারতীয় বাজারে Honda Amaze সিডান গাড়িটি বরাবরই জনপ্রিয়। এবার গ্রাহকদের জন্য এসেছে চমক প্রদ ছাড় 57000 টাকা পর্যন্ত। এই ছাড়ের সুযোগে আপনি পেতে পারেন দুর্দান্ত মাইলেজ, স্টাইলিশ ডিজাইন ও আধুনিক ফিচার সমৃদ্ধ একটি সিডান গাড়ি। যারা কম খরচে একটি প্রিমিয়াম লুকের গাড়ি খুঁজছেন, তাদের জন্য এই অফার হতে পারে আদর্শ।
Honda Amaze Performance
এই হোন্ডা অ্যামেজ সিডান গাড়িতে রয়েছে 1.2 লিটার i VTEC পেট্রোল ইঞ্জিন, যা 6000 rpm এ 90 Bhp শক্তি এবং 110 Nm টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনের মাইলেজ এবং পারফরম্যান্স দুই প্রশংসনীয়, পেট্রোল ভেরিয়েন্টে আপনি পাবেন 18.6 কিমি প্রতি লিটার পর্যন্ত মাইলেজ, CVT ট্রান্সমিশনের সুবিধায় মসৃণ ও আরামদায়ক ড্রাইভিং এক্সপেরিয়েন্স।
Honda Amaze Specifications
গাড়ির ডিজাইনে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এক দিকে যেমন ফ্রন্ট গ্রিল ও হেড ল্যাম্পে এসেছে নতুনতা, তেমনি গাড়ির সামগ্রিক লুক হয়েছে আরও প্রিমিয়াম ও অ্যারোডায়নামিক, LED DRLs ও অ্যালয় হুইলস এর পাশাপাশি রয়েছে ক্রোম অ্যাকসেন্ট, প্রিমিয়াম ইন্টেরিয়র ডিজাইন ও মাল্টি ফাংশন স্টিয়ারিং।
এই গাড়ির অন্যতম বড় আকর্ষণ হলো এর সেফটি ফিচার। হোন্ডা অ্যামেজে রয়েছে Dual Airbags, ABS with EBD, Rear Parking Sensors ইত্যাদি। এছাড়াও কিছু ভেরিয়েন্টে মিলবে রিয়ার ক্যামেরা, ISOFIX চাইল্ড সিট মাউন্ট ও স্পিড এলার্ট সিস্টেম।
Honda Amaze 2025 Price
চলতি জুন মাসে Honda বিভিন্ন ডিলারের মাধ্যমে দিচ্ছে সর্বোচ্চ 57000 পর্যন্ত ছাড়। তবে এটি নির্ভর করছে শহর ও স্টক অনুযায়ী। এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। এছাড়াও সামনে দুর্গাপুজো থেকে শুরু করে কালিপুজো ও দীপাবলি পর্যন্ত অনেক ছাড় পাওয়া যাবে যেখানে আরও বেশি টাকা ছাড় পাওয়া সম্ভব হবে।
উপসংহার
Honda Amaze শুধুমাত্র একটি সিডানই নয়, এটি একটি পরিবারের প্রয়োজন ও স্টাইলের মিলিত রূপ। যারা একটি ভরসা যোগ্য, ফুয়েল এফিসিয়েন্ট ও ফিচার প্যাকড গাড়ি চান, তাদের জন্য এটি একটি পারফেক্ট অপশন। এই জুন মাসে যদি একটি সিডান কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে Honda Amaze এর এই ডিসকাউন্ট মিস করবেন না। আধুনিক ডিজাইন, সেরা মাইলেজ ও উন্নত নিরাপত্তা সব মিলিয়ে এই অফার সত্যিই অসাধারণ।


