Honda Shine 125 ফের কামাল দেখাতে হাজির। দাম ও মাইলেজ শুনলে সবাই কিনতে চাইবে

Honda Shine 125

ভারতীয় বাজারে আবার Honda Shine 125 তার নতুন মডেল নিয়ে এল গ্রাহকদের জন্য। দুর্দান্ত মাইলেজ, উন্নত ফিচার এবং আকর্ষণীয় দামে এই বাইকটি মধ্যবিত্ত গ্রাহকদের মধ্যে বেশ আলোড়ন তুলেছে। চলুন দেখে নেওয়া যাক এই বাইকের দাম, মাইলেজ এবং আরও অনেক কিছু। আর সকল তথ্য জেনে নিয়ে তবেই সকলের উচিত বাইক কেনা ঠিক করা।

Honda Shine 125 Price

ভারতের বাজারে Honda Shine Drum ভার্সনের দাম শুরু হচ্ছে 82,400 এক্স শোরুম থেকে, ডিস্ক ব্রেক ভার্সনের দাম 86,900 এক্স শোরুম, অন রোড দাম রাজ্যভেদে ভিন্ন হতে পারে, এই দামে হোন্ডা যে ফিচার দিচ্ছে, তা এক কথায় অসাধারণ।

Honda Shine 125 BS6 Mileage

এবারের হোন্ডা সাইন ইঞ্জিনে আরও বেশি মাইলেজ দিচ্ছে। মাইলেজ গড়ে 60 – 65 কিমি/লিটার, যা এই সেগমেন্টের অন্যতম সেরা। ফুয়েল ইফিসিয়েন্সির জন্য থাকছে eSP (Enhanced Smart Power) টেকনোলজি, ইঞ্জিন স্টার্ট ও স্টপ সুইচ যা অপ্রয়োজনীয় তেল খরচ কমায়, এই সব ফিচার মিলিয়ে এটি একটি পারফেক্ট ডেইলি কমিউটিং বাইক।

Honda Shine 125 Performance

এই বাইকে রয়েছে 125cc সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড BS6 ইঞ্জিন, যা দেয় 10.74 PS পাওয়ার @ 7500 rpm এবং 11 Nm টর্ক @ 6000 rpm, 5 Speed গিয়ার বক্স, Silent Start ACG মোটর, টপ স্পিড প্রায় 100 কিমি/ঘণ্টা, এই ইঞ্জিনের স্মুদ পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ীত্ব আপনাকে একবারেই মুগ্ধ করবে এবং পকেটেও বেশি চাপ ফেলবে না।

Honda Shine 125 Features

নতুন মডেলে কিছু চমৎকার কসমেটিক আপডেট এসেছে। ক্রোম ফিনিশ মাফলার, নতুন গ্রাফিক্স ও কালার অপশন Black, Geny Grey, Rebel Red, Matte Axis Grey, উন্নত ফিনিশিং ও বডি ব্যালেন্স, বিল্ড কোয়ালিটি মজবুত এবং শহর কিংবা গ্রামের রাস্তার জন্য একদম উপযুক্ত। Honda Shine 125 এ সেফটির দিকেও যথেষ্ট নজর দেওয়া হয়েছে। CBS (Combi Braking System) সহ ড্রাম বা ডিস্ক ব্রেক, টিউবলেস টায়ার।

নতুন ডিজিটাল অ্যানালগ মিটার, 18 ইঞ্চি চাকা সাইজ, এই সমস্ত ফিচার বাইক চালানোকে করে তোলে আরও নিরাপদ ও আরামদায়ক। আর এছাড়াও হোন্ডা বাইক মানেই কম রক্ষণাবেক্ষণ খরচ, সার্ভিসিং খরচ কম, সহজে স্পেয়ার পার্টস পাওয়া যায়, হোন্ডার ওয়ারেন্টি সুবিধাও পাওয়া যাবে ৫ বছর পর্যন্ত।

উপসংহার

এই বাইকটি বিশেষভাবে উপযুক্ত যাঁরা রোজ শহরের রাস্তায় যাতায়াত করেন, একটানা লম্বা সময় ব্যবহার করতে চান, যাদের বাজেট 90000 এর মধ্যে। যারা ফুয়েল এফিশিয়েন্ট, টেক সই ও স্টাইলিশ বাইক খুঁজছেন Honda Shine 125 নতুন মডেলটি তার উন্নত মাইলেজ, শক্তিশালী ইঞ্জিন ও আকর্ষণীয় ডিজাইন দিয়ে আবারও প্রমাণ করল কেন এটি ভারতের অন্যতম জনপ্রিয় বাইক। আপনি যদি একটি নির্ভরযোগ্য, কম খরচের ও আধুনিক ফিচারযুক্ত বাইক খুঁজছেন, তাহলে এই বাইকটি হতে পারে আপনার সেরা সঙ্গী।

Scroll to Top