Honda ভারতীয় টু-হুইলার বাজারে নিয়ে আসছে এক নতুন প্রিমিয়াম স্কুটার Honda Stylo 160. এই স্কুটারটি শুধুমাত্র স্টাইলিশ নয়, বরং এতে রয়েছে আধুনিক ফিচার এবং দারুন মাইলেজ। অনেকের মতে, এটি Yamaha Aerox 155 ও Aprilia SXR 160 এর মতো স্কুটার গুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
Honda Stylo 160 Performance
স্কুটারে থাকছে 160cc ফুয়েল ইনজেক্টেড, এয়ার কুলড ইঞ্জিন যা 4 স্ট্রোক SOHC প্রযুক্তিতে তৈরি। প্রায় 15 PS পিক পাওয়ার, টর্ক 13 – 14 Nm এর আশেপাশে, CVT গিয়ার বক্স, এই ইঞ্জিন কনফিগারেশন শহরের রাস্তায় যেমন কার্যকরী, তেমন হাইওয়েতেও পারফরম্যান্স দেবে।
Honda Stylo 160 Mileage
এই স্কুটারের সবচেয়ে বড় আকর্ষণ এর 60 Kmpl মাইলেজ। এটি 160cc সেগমেন্টে এক অনন্য রেকর্ড বলা যায়। যাদের রোজকার যাতায়াত বেশি, তাদের জন্য এটি খরচ বাচানোর দারুন উপায় হতে চলেছে।
Honda Stylo 160 Specifications
এর ডিজাইন খুবই আধুনিক এবং ইউরোপিয়ান লুকের অনুপ্রেরণায় তৈরি, এলইডি হেড ল্যাম্প ও ডিআরএল, ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্পোর্টি সাইলেন্সার ও ম্যাট ফিনিশ, স্টাইল ও ইউটিলিটির দারুন সমন্বয় রয়েছে এই স্কুটারে। এই স্কুটারে আপনি পেয়ে যাবেন সব আধুনিক ফিচার যা আজকের তরুণ প্রজন্ম পছন্দ করে – স্মার্ট কী সিস্টেম, USB চার্জার, ইঞ্জিন কিল সুইচ, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন, ফ্রন্ট ডিস্ক ও রিয়ার ড্রাম ব্রেক, ডুয়েল চ্যানেল ABS.
Honda Stylo 160 Price & Launch Date
ভারতে এই স্কুটারটি এখনও অফিসিয়ালি লঞ্চ না হলেও, ধারণা করা হচ্ছে এর এক্স শোরুম দাম শুরু হতে পারে 1.25 লক্ষ থেকে। প্রিমিয়াম ভ্যারিয়েন্টে দাম 1.35 লক্ষ টাকাও ছুতে পারে। যারা দৈনন্দিন যাতায়াতে ভালো মাইলেজ ও স্টাইল চায়, যাদের স্কুটার দরকার কিন্তু মোটর সাইকেলের পারফরম্যান্সও চায়, কলেজ পড়ুয়া, অফিস যাত্রী বা শহরের ভেতরে ঘোরাঘুরির জন্য।
Honda Stylo 160 স্কুটারটি 2025 সালের দ্বিতীয়ার্ধে অর্থাৎ সেপ্টেম্বর – অক্টোবর ভারতে লঞ্চ হতে পারে। লঞ্চের আগেই স্কুটারটি নিয়ে আগ্রহী ক্রেতারা বুকিং দিতে পারবেন। আর বুকিং করার আগে সকল তথ্য সম্পর্কে আরও তথ্য ডিলারদের কাছে গিয়ে জেনে নিতে পারবেন।
উপসংহার
Honda Stylo 160 হতে চলেছে ভারতের স্কুটার মার্কেটে নতুন প্রতিযোগী। এর 160cc ইঞ্জিন, 60 Kmpl মাইলেজ এবং প্রিমিয়াম ডিজাইন একে বাজারে দারুণ জায়গা করে দেবে বলেই আশা করা যাচ্ছে। যারা আধুনিক ও শক্তিশালী স্কুটার খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা অপশন, আপনি কি এই নতুন স্কুটারটির অপেক্ষায় রয়েছেন? কমেন্টে জানান আপনার মতামত!


