Infinix GT 30 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। 12GB RAM, 512GB ইনবিল্ট স্টোরেজের সঙ্গে 5500mAh ব্যাটারি অপশন পাওয়া যাবে

Infinix GT 30 5G

Infinix GT 30 5G খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে। এই ফোনটি গেমার ও হেভি ইউজারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। বেশি স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসছে এই স্মার্টফোনটি। এর ডিজাইন, পারফরম্যান্স ও ফিচার সবই প্রিমিয়াম সেগমেন্টে টক্কর দেওয়ার মতো, এই সম্পর্কে আরও কিছু বেশি তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

Infinix GT 30 5G Performance

ফোনে ব্যবহার করা হচ্ছে 12GB LPDDR4X RAM, যার মাধ্যমে একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহার করলেও কোনও ল্যাগ দেখা যাবে না। ফোনটিতে থাকবে MediaTek Dimensity 8350 Ultimate সিরিজের চিপসেট, যা 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে, গেমিং ও মাল্টি টাস্কিং এর জন্য উপযুক্ত পারফরম্যান্স।

এই ফোনে থাকছে 512GB ইন্টারনাল স্টোরেজ। ফলে ব্যবহারকারীরা সহজেই ভিডিও, ফাইল, অ্যাপ ও গেম সংরক্ষণ করতে পারবেন। স্টোরেজ টাইপ UFS 3.1, যার ফলে ফাইল ট্রান্সফার স্পিড অনেক বেশি, SD কার্ড সাপোর্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি

Infinix GT 30 5G Battery & Camera

এই মোবাইল ফোনে থাকছে 5500mAh ব্যাটারি যা একবার চার্জে সহজেই একদিনেরও বেশি চলবে, 45W বা তার বেশি ফাস্ট চার্জিং সুবিধা থাকবে বলে জানা গেছে, দীর্ঘসময় গেমিং ও ভিডিও দেখার জন্য উপযুক্ত। এরই সঙ্গে Infinix GT 30 5G ফোনে ডুয়াল বা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। প্রাইমারি ক্যামেরা হতে পারে 50MP বা তার বেশি, নাইট মোড ও AI ফিচার সাপোর্ট করবে, ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে 16MP বা তার বেশি।

Infinix GT 30 5G Features

ডিসপ্লে ও ডিজাইন থাকবে প্রিমিয়াম লেভেলের, এই ফোনে থাকবে একটি বড় AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz, বেজেল লেস ডিজাইন এবং সাইড পাঞ্চ হোল ক্যামেরা, গ্লাস ব্যাক ডিজাইন এবং RGB গেমিং LED লাইট থাকতে পারে, 5G কানেক্টিভিটি এবং Dual SIM সাপোর্ট, Android 14 OS এর ওপর XOS UI, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বা সাইড মাউন্টেড সেন্সর।

Infinix GT 30 5G Price & Launch Date

এই ফোনটি জুলাই মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই ভারতে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। দাম 18,000 থেকে 20,000 টাকার মধ্যেই থাকতে পারে। আর এই জন্য এখনও কিছু দিন সকলকে অপেক্ষা করতে হবে।

Scroll to Top