Motorola তাদের পরবর্তী মিড রেঞ্জ স্মার্টফোন Moto G96 5G নিয়ে বাজারে ঝড় তুলতে চলেছে। লঞ্চের আগেই এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও ফিচার লিক হয়ে গিয়েছে। বেশি RAM, ভালো ক্যামেরা ও ফাস্ট চার্জিং এর মতো আকর্ষণীয় ফিচার নিয়ে Moto G সিরিজের এই নতুন সদস্য হয়ে উঠতে পারে গ্রাহকদের নতুন পছন্দ!
Moto G96 5G Specs Leaks
Moto G96 5G স্মার্টফোনে থাকতে পারে একটি শক্তিশালী Qualcomm Snapdragon 7s Gen 2 সিরিজের প্রসেসর, যা 12GB RAM এর সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স দিতে সক্ষম। এই ফোনে পাওয়া যাবে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, যা আপনাকে অনেক অ্যাপ, ভিডিও এবং ছবি সংরক্ষণে সাহায্য করবে।
ফোনে থাকতে পারে একটি 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত হতে পারে। এতে স্ক্রলিং হবে স্মুথ এবং ভিডিও দেখার অভিজ্ঞতাও হবে প্রিমিয়াম। পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন, কিন্তু এখনও কয় ধরণের কালারে আসবে সেই সম্পর্কে জানা যায়নি।
Moto G96 5G Camera & Battery
এই ফোনে দেওয়া হতে পারে একটি 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা। Motorola-র ক্যামেরা অপ্টিমাইজেশন প্রযুক্তি ফোনটিকে ছবি তোলার জন্য আরও কার্যকর করে তুলবে। 50MP + 2MP রিয়ার ক্যামেরা, 16MP সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, নাইট মোড, পোর্ট্রেট, AI এফেক্ট।
Moto G96 5G তে থাকতে পারে একটি 5500mAh ব্যাটারি, যা একবার চার্জেই সারাদিন চলে যেতে পারে। 68W ফাস্ট চার্জিং এর সাহায্যে ফোন মাত্র 30 মিনিটেই 50% এর বেশি চার্জ পেয়ে যেতে পারে। USB Type C পোর্ট।
Moto G96 5G Launch Date
প্রতিবেদন অনুযায়ী, Moto G96 স্মার্টফোনটি জুলাই 2025 এর প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবুও Motorola তাদের পূর্ববর্তী ট্র্যাকে দেখে অনুমান করা যাচ্ছে এটি খুব শীঘ্রই আসছে।
Moto G96 5G Price
এই ফোনের প্রারম্ভিক মূল্য হতে পারে 16,999 থেকে 18,999। ফোনটি Flipkart এবং Motorola র অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ থাকবে। আর এছাড়াও বিভিন্ন ব্যাংক অফারে বা ক্রেডিট কার্ড অফারের মাধ্যমে বেশি কিছু টাকা ছাড় পাওয়া যাবে।
উপসংহার
Moto G96 5G হতে চলেছে মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটি প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ স্মার্টফোন। 12GB RAM, 50MP ক্যামেরা, 68W চার্জিং সব মিলিয়ে এটি 2015 সালের অন্যতম আকর্ষণীয় ফোন হয়ে উঠতে পারে। যারা দাম ও ফিচারের মধ্যে ব্যালান্স খুঁজছেন, তাদের জন্য এটি একদম সঠিক পছন্দ। চোখ রাখুন অফিসিয়াল লঞ্চ ঘোষণার জন্য!


