Nothing Phone 3 অবশেষে প্রযুক্তি প্রেমীদের জন্য উন্মোচিত হতে চলেছে। Nothing কোম্পানি তাদের অনন্য ডিজাইন এবং ক্লিন ইউজার ইন্টারফেসের জন্য পরিচিত। এবার তারা আনছে নাথিং ফোন ৩, যেটি আগের মডেল গুলোর তুলনায় আরও বেশি ফিচার প্যাকড এবং উন্নত পারফরম্যান্স সহ আসবে বলে জানা গেছে। কোম্পানি সম্প্রতি অফিসিয়ালি ঘোষণা করেছে লঞ্চ তারিখ, সাথে কিছু চমক প্রদ ফিচারও সামনে এসেছে।
Nothing Phone 3 Launch Date
নাথিং কোম্পানির এই মোবাইল ফোন বাজারে আসছে জুলাই ২০২৫ এর মাঝামাঝি সময়ে, প্রথমে এটি ভারতীয় ও ইউরোপের বাজারে লঞ্চ করা হবে, Nothing এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে টিজার প্রকাশ করা হয়েছে এবং সেখান থেকে কিছু তথ্য উঠে আসছে এই মোবাইল ফোন সম্পর্কে।
Nothing Phone 3 Price
এর দাম সম্পর্কে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে টেক এক্সপার্টদের মতে ভারতে এর প্রাথমিক দাম শুরু হতে পারে 39,999 থেকে। 8GB + 128GB – 39,999, 12GB + 256GB – 44,999. আর ভারতে লঞ্চ হলে কি কি অফার পাওয়া যাবে সেই সম্পর্কে এখনও কিছু জানতে পাওয়া যায়নি।
Nothing Phone 3 Specifications
নাথিং ফোনের এইবারের মডেলে আগের মডেল গুলোর তুলনায় আরও পাওয়ার ফুল চিপসেট এবং স্মার্ট ডিজাই নসহ আসছে। 6.7 ইঞ্চি AMOLED, 120Hz রিফ্রেশ রেট, Snapdragon 8s Gen 3 প্রসেসর, 8GB/12GB RAM, 128GB/256GB Storage, 5000mAh ব্যাটারি, 65W ফাস্ট চার্জিং, Android 15 ভিত্তিক Nothing OS 3.0. ফিচার অনুযায়ী এই ফোনটি এক কথায় হতে চলেছে “পাওয়ার-প্যাকড পারফর্মার”!
Nothing Phone 3 Camera Setup
ক্যামেরা বিভাগেও থাকবে অসাধারণ উন্নয়ন। Nothing বরাবরের মতো এবারও ক্যামেরার ওপর বিশেষ জোর দিয়েছে। 50MP Primary Sony IMX Sensor, 50MP Ultra Wide, AI Enhanced Portrait Mode, 32MP সেলফি ক্যামেরা, নাইট মোড ও HDR সাপোর্ট, এই ক্যামেরা সেটআপ দিয়ে ব্যবহার কারীরা পাবে DSLR স্টাইলের ছবি এবং ভিডিও কোয়ালিটি।
উপসংহার
Nothing Phone 3 এ কিছু নতুন ফিচারও যুক্ত হতে চলেছে, যা ব্যবহারকারীদের দেবে এক্সক্লুসিভ স্মার্টফোন অভিজ্ঞতা। নতুন Glyph Interface 2.0, উন্নত Nothing OS 3.0, উন্নত AI ব্যাটারি ম্যানেজমেন্ট, IP68 রেটিং Water & Dust Resistant. এরই সঙ্গে ক্লিন এবং ইউনিক ডিজাইন, হাই পারফরম্যান্স, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, Stock Android UI এর মতো অভিজ্ঞতা।


