ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 লঞ্চ হল। দাম, ফিচার, স্পেসিফিকেশন সব কিছু জেনে নিন

Nothing Phone 3

Nothing ব্র্যান্ড অবশেষে তাদের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে। অত্যাধুনিক ডিজাইন ও পারফরমেন্সকে সামনে রেখে এই ফোনটি বাজারে এসেছে মিড ফ্ল্যাগশিপ রেঞ্জে। এই সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত যাতে সুবিধা হয় সকলের।

Nothing Phone 3 Price

ভারতে Nothing Phone 3 এর বেস মডেলের দাম শুরু হচ্ছে ₹39,999 থেকে। ফোনটি পাওয়া যাবে দুটি RAM ও স্টোরেজ অপশনে – 8GB+128GB ও 12GB+256GB. প্রাথমিক দাম ভারতীয় বাজারে – 8GB RAM + 128GB Storage – 39,999, 12GB RAM + 256GB Storage – 44,999. আর কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডে আরও ছাড় পাওয়া যাবে।

Nothing Phone 3 Design & Looks

এর ডিজাইনে রয়েছে ব্র্যান্ডের নিজস্ব স্বচ্ছ ব্যাক প্যানেল ও LED Glyph Interface, যা ফোনটিকে আলাদা পরিচিতি দেয়। এইবার আরও উন্নত Glyph Interface যুক্ত করা হয়েছে, যা কল, নোটিফিকেশন ও চার্জিংয়ের সময় আলাদা আলাদা রঙে সাড়া দেয়।

Nothing Phone 3 Performance

এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট, যা একাধিক কাজ একসঙ্গে করতে সহায়তা করে ল্যাগ ছাড়াই। 8GB / 12GB LPDDR5X RAM, 128GB / 256GB UFS 4.0 স্টোরেজ, Nothing OS 3.0, আর একবার লঞ্চ হয়ে গেলে এই সকল ফিচার সম্পর্কে অনেক তথ্য জানতে পাওয়া যাবে।

Nothing Phone 3 Camera Setup

50MP প্রাইমারি Sony সেন্সর, 50MP আলট্রা ওয়াইড ক্যামেরা, 32MP ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ক্যামেরায় যুক্ত হয়েছে AI Scene Detection ও 4K ভিডিও রেকর্ডিং, যা একে একটি প্রো ক্যামেরা অভিজ্ঞতা দেয়।

Nothing Phone 3 Features

ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz. HDR10+ সাপোর্ট ও গরিলা গ্লাস প্রটেকশন এই ডিসপ্লেকে আরও প্রিমিয়াম করে তোলে। 5000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং, Nothing Phone এ তে থাকছে 5G কানেক্টিভিটি, Wi-Fi 6E, Bluetooth 5.4 ও NFC সাপোর্ট। এতে থাকছে IP54 রেটিং, যার অর্থ এটি পানির ছিটা ও ধুলো প্রতিরোধে সক্ষম। Dual Stereo Speakers, In display Fingerprint Sensor, IP54 Rating, Nothing Ecosystem Integration.

উপসংহার

Nothing Phone 3 হল এক আধুনিক স্মার্টফোন যা পারফরমেন্স, ক্যামেরা ও ডিজাইন এই তিন দিকেই ব্যালান্স রেখে তৈরি হয়েছে। যদি আপনি 40,000 বাজেটে একটি ফ্ল্যাগশিপ লুক ও ফিল যুক্ত ফোন চান, তবে এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় বিকল্প। আর এই ফোন আপনারা কিনবেন কিনা সেই সম্পর্কে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

Scroll to Top