Nothing Phone 3 এর প্রথম ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে এবং তা ইতি মধ্যেই প্রযুক্তি প্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। আগের মডেলগুলোর মতোই, নাথিং ফোন ৩ এ থাকবে স্বচ্ছ ডিজাইন ও LED লাইট ইন্টারফেস, যা ফোনটিকে আলাদা পরিচয় দেয়। Nothing এর CEO কার্ল পেই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, এই মডেলটি আগের তুলনায় আরও শক্তিশালী পারফরম্যান্স ও ক্যামেরা ফিচার নিয়ে আসবে।
Nothing Phone 3 Specs
এই নতুন স্মার্টফোনটিতে একাধিক আপগ্রেড দেখা যাবে। যদিও অফিসিয়ালি কিছু কনফার্ম হয়নি, তবে লিক হওয়া তথ্য অনুযায়ী কিছু প্রধান ফিচার হতে পারে – 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট সহ আর এই প্যানেল LTPO হবে যেখানে 1Hz – 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট আপ ডাউন করবে যাতে ব্যাটারি বাঁচানো যায়।
Nothing Phone 3 Performance
Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট, 12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং এই চিপসেট দেওয়া হলে যে কোন রকমের কাজ খুবই সহজে ও সোজা ভাবে করে নেওয়া যাবে ও সকলেই এই জন্য মুখিয়ে আছেন এই মোবাইল ফোন কেনার জন্য।
Nothing Phone 3 Camera & Battery
50MP প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 66W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে, আর এরই সঙ্গে আর অনেক নতুন ক্যামেরা ফিচার পাওয়া যাবে এবং Android 16 এরও অনেক সুবিধা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এই সমস্ত ফিচার এই মোবাইলকে কে মিড প্রিমিয়াম সেগমেন্টে একটি দারুণ প্রতিযোগী করে তুলবে।
Nothing Phone 3 Price & Launch Date
এর দাম নিয়ে এখনও অফিসিয়াল ঘোষণা না হলেও, বাজার সূত্রের দাবি অনুযায়ী এর প্রারম্ভিক মূল্য হতে পারে 39,999 থেকে 42,999 এর মধ্যে এবং এর সঙ্গে অনেক ব্যাংকের ক্রেডিট কার্ডে বিশেষ ছাড় পাওয়া সম্ভব হবে। এতে এই ফোনটি OnePlus, iQOO এবং Realme এর প্রিমিয়াম ফোনের সঙ্গে টেক্কা দেবে।
কোম্পানির তরফে এখনও নির্দিষ্ট লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। তবে টেক ইন্ডাস্ট্রির রিপোর্ট অনুযায়ী, Nothing Phone 3 1লা জুলাই 2025 এ লঞ্চ হতে পারে। লঞ্চ ইভেন্টটি অনলাইনেই লাইভ স্ট্রিম করা হবে এবং লঞ্চের দিন থেকেই ফোনটি Flipkart এর মাধ্যমে কিনতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
উপসংহার
Nothing Phone 3 তাদের আগের দুটো ফোনের সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এই ফোনটি যারা ইউনিক ডিজাইন, ভালো ক্যামেরা ও স্মুথ পারফরম্যান্স চান, তাদের জন্য হতে পারে একদম উপযুক্ত। Nothing Phone 3 নিঃসন্দেহে একটি আকর্ষণীয় মিড রেঞ্জ স্মার্টফোন হতে চলেছে।
দাম ও ফিচার অনুযায়ী ফোনটি এক দিকে যেমন স্টাইলিশ, অন্য দিকে তেমনই শক্তিশালী। লঞ্চ ডেট সামনে এলেই আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তাই আপডেট পেতে চোখ রাখুন। আর এই নাথিং ফোন ৩ কিনতে চাইলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।


