OnePlus তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE 5 এর সেল শুরু করেছে। Prime Day 2025 সেলে ফোনটি Amazon এ দারুণ ছাড়ে পাওয়া যাচ্ছে। শক্তিশালী ব্যাটারি, প্রিমিয়াম ক্যামেরা ও নতুন Mediatek Dimensity প্রসেসরের সংমিশ্রণে এই ফোনটি অনেকের নজর কেড়েছে।
OnePlus Nord CE 5 স্পেসিফিকেশন
নতুন Nord CE 5 এর ডিজাইন আগের মডেল গুলোর তুলনায় অনেকটাই উন্নত। ফোনটিতে রয়েছে পাতলা বডি, প্রিমিয়াম ফিনিশ ও হালকা ওজনের ফিল। 6.74 ইঞ্চি AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট 120Hz, HDR সাপোর্ট সহ ব্রাইট ও কালারফুল স্ক্রিন, এই ডিসপ্লে মোবাইল গেমিং ও ভিডিও দেখার জন্য আদর্শ।
পারফরম্যান্স ও প্রসেসর
OnePlus Nord CE 5 ফোনে রয়েছে শক্তিশালী MediaTek Dimensity 8350 প্রসেসর, যা AI অপ্টিমাইজড এবং পাওয়ার এফিশিয়েন্ট। 8GB – 12GB LPDDR5 RAM, 128GB – 256GB UFS 3.1 Storage, Oxygen OS 14 Android 14 ভিত্তিক, Dimensity 8350 প্রসেসর গেমিং, মাল্টিটাস্কিং ও 5G পারফরম্যান্সে খুবই চমৎকার।
OnePlus Nord CE 5 ক্যামেরা ফিচার
এই ফোনের অন্যতম আকর্ষণ হল এর ক্যামেরা সেটআপ। রিয়ার ক্যামেরা 50MP Sony LYT 600 প্রাইমারি সেন্সর, OIS (Optical Image Stabilization) সাপোর্ট, অতিরিক্ত 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা, 2MP ম্যাক্রো ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা 16MP, সেন্সরের সাহায্যে ছবি গুলোর শার্পনেস, ডিটেইল ও কালার টোন খুব ভালোভাবে বজায় থাকে।
ব্যাটারি ও চার্জিং
Nord CE 5 ফোনে বিশাল ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে, যা দৈনিক ব্যবহারকারীদের জন্য খুবই উপযোগী। ব্যাটারি 7100mAh, ফাস্ট চার্জিং 80W SuperVOOC. এই ব্যাটারিতে একবার চার্জে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে এবং মাত্র 25 মিনিটে ফোন 1% – 100% চার্জ হয়ে যাবে।
OnePlus Nord CE 5 ফিচার
5G সাপোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, Wi-Fi 6, Bluetooth 5.3, IP54 রেটিং ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। এই সুবিধা থাকার জন্য অল্প বৃষ্টিতে ভিজলেও ফোনের কিছু সমস্যা হবে না।
OnePlus Nord CE 5 দাম ও অফার
এর দাম শুরু হচ্ছে 22,999 থেকে। Amazon Prime Day সেলে ফোনটির ওপর রয়েছে অতিরিক্ত ব্যাংক ছাড় ও এক্সচেঞ্জ বোনাস। ICICI/ SBI কার্ডে 2000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, পুরোনো ফোন এক্সচেঞ্জে 3000 পর্যন্ত ছাড়, EMI অপশন শুরু 1100 মাসে।
Samsung Galaxy F36 স্মার্টফোন sAMOLED ডিসপ্লের সঙ্গে OIS ক্যামেরা দিচ্ছে মধ্যবিত্তের বাজেটে
উপসংহার
OnePlus Nord CE 5 হল এমন একটি ফোন যা বাজেট, পারফরম্যান্স, ব্যাটারি ও ক্যামেরা সব দিক থেকেই ব্যালান্সড। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও গেমিং পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একটি দুর্দান্ত চয়েস।


