OPPO K13x 5G মোবাইল ফোন আজ লঞ্চ হল 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ দাম 11,999 থেকে শুরু

OPPO K13x 5G

OPPO K13x 5G আজ ভারতের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। বাজেট ফোনের দুনিয়ায় নতুন এই সংযোজনটি দুর্দান্ত ফিচার ও পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে। 6000mAh ব্যাটারি, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লের মতো হাই এন্ড ফিচার মিলছে মাত্র 11,999 থেকে শুরু হওয়া মূল্যে। চলুন জেনে নেওয়া যাক K13x 5G এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও বিশেষ ফিচারগুলো।

OPPO K13x 5G Camera & Battery

এই স্মার্টফোনের অন্যতম বড় আকর্ষণ এর 6000mAh ব্যাটারি। যারা দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এটি দারুণ সুবিধাজনক। 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে, একবার চার্জে গেমিং, ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার সহজেই চলে যাবে সারাদিন, আর যারা খুব একটা মোবাইল ব্যবহার করেনা তারা 2 দিনও এই ব্যাটারি চালাতে পারবে।

OPPO K13x 5G ফোনে রয়েছে 50MP প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ, যা দুর্দান্ত ছবি তুলতে সক্ষম। 50MP প্রাইমারি + 2MP ডেপথ সেন্সর, 8MP সেলফি ক্যামেরা AI বিউটি মোড সহ। আর বিশেষ করে ফটো প্রেমীদের জন্য এই স্মার্টফোন খুব দরকারি হতে চলেছে।

OPPO K13x 5G Performance

ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, যা পারফরম্যান্স এবং ব্যাটারির মধ্যে দারুণ ভারসাম্য বজায় রাখে। 6GB/8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ অপশন, 5G কানেক্টিভিটি, যার ফলে স্পিড ও নেটওয়ার্কে মিলবে দ্রুততা

OPPO K13x 5G Features & Specifications

এই ফোনে রয়েছে 6.72 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz। এর ফলে ইউজার ইন্টারফেস একদম স্মুথ এবং দ্রুত। 680 nits পর্যন্ত ব্রাইটনেস, Eye Comfort Mode সহ Full HD+ অভিজ্ঞতা, Android 14 ও ColorOS 14 এর নতুন অভিজ্ঞতা। এতে মিলবে ইউজার ফ্রেন্ডলি ডিজাইন ও একাধিক কাস্টোমাইজেশন অপশন।

OPPO K13x 5G Price

এই স্মার্টফোনের দাম শুরু হয়েছে মাত্র 11,999 থেকে। দুটি ভেরিয়েন্টে এটি পাওয়া যাবে, 6GB RAM + 128GB স্টোরেজ – 11,999, 8GB RAM + 256GB স্টোরেজ – 13,499. যারা বাজেটের মধ্যে একটি 5G স্মার্টফোন খুঁজছেন, যাতে ভালো ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে ফিচার থাকে তাদের জন্য OPPO K13x 5G নিঃসন্দেহে একটি সেরা পছন্দ হতে পারে।

উপসংহার

OPPO K13x 5G একটি সেরা বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেখানে ব্যাটারি, ক্যামেরা এবং ডিজাইনের দিক থেকে কোনও রকম কমতি রাখা হয়নি। 12,000 এর কম দামে এই স্পেসিফিকেশন সত্যিই চমকে দেওয়ার মতো। আরও এমন স্মার্টফোন আপডেট পেতে চোখ রাখুন!

Scroll to Top