Realme আবারও বাজেট সেগমেন্টে চমক দিতে প্রস্তুত। নতুন স্মার্টফোন Realme 15 Pro 5G এখনও বাজারে লঞ্চ হয়নি, কিন্তু ইতি মধ্যেই ফাস হয়েছে ফোনটির গুরুত্বপূর্ণ কিছু স্পেসিফিকেশন ও ফিচার! জানা যাচ্ছে, এই ফোনে থাকছে শক্তিশালী RAM ও স্টোরেজ, দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং একটি প্রিমিয়াম ডিজাইন।
Realme 15 Pro 5G Specifications
একটি আধুনিক ও স্টাইলিশ ডিজাইন নিয়ে হাজির হতে চলেছে, ফোনের ডিসপ্লে হবে বড় এবং বেজেললেস। 6.7 inch AMOLED Full HD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, In Display ফিঙ্গার প্রিন্ট সেন্সর, Centre Punch Hole ক্যামেরা কাট আউট, এই সব ফিচার মিলিয়ে এই ফোনে কনটেন্ট দেখা বা গেম খেলা হবে একদম নিখুঁত।
Realme 15 Pro 5G Processor
রিয়েলমি ১৫ প্রো ৫জি স্মার্টফোনে থাকছে একটি শক্তিশালী মিড রেঞ্জ প্রসেসর যা গেমিং ও মাল্টি টাস্কিং এর জন্য আদর্শ। লিক অনুযায়ী, এই ফোনে থাকতে পারে Snapdragon 7 Gen সিরিজের চিপসেট, যা দুর্দান্ত ব্যাটারি অপটিমাইজেশন এবং পারফরম্যান্স দেবে। সঙ্গে Adreno GPU সাপোর্ট, Android 14 ভিত্তিক Realme UI.
Realme 15 Pro 5G এর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর মেমোরি কনফিগারেশন। ফোনে পাওয়া যেতে পারে – 12GB RAM Virtual RAM সহ 24GB পর্যন্ত র্যামের সুবিধা পাওয়া যাবে ও 256GB ও 512GB স্টোরেজ অপশন, UFS 3.1 স্টোরেজ প্রযুক্তি, যা ফাস্ট রিড রাইট স্পিড নিশ্চিত করবে। এত বিশাল RAM ও স্টোরেজ সাধারণত ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায়, তবে Realme সেটিকে নিয়ে আসছে মধ্যবিত্ত বাজেটে।
Realme 15 Pro 5G Camera & Battery
এর ক্যামেরা বিভাগেও চমক রয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এতে থাকবে Sony-র সেন্সর যুক্ত ক্যামেরা। 64MP Sony IMX Primary Sensor, 8MP Ultra Wide + 2MP Macro combination, 32MP সেলফি ক্যামেরা, নতুন ইমেজ প্রসেসিং অ্যালগরিদমের ফলে রাতেও দারুণ ছবি তোলা যাবে।
এই ফোনে থাকতে পারে একটি দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দ্রুত চার্জিং ফিচার। 6000mAh ব্যাটারি, 67W SUPERVOOC ফাস্ট চার্জিং, USB Type C পোর্ট, মাত্র 45 মিনিটের মধ্যেই ফোন ফুল চার্জ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Realme 15 Pro 5G Price Launch Date in India
এর দাম নিয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য না থাকলেও, অনুমান করা হচ্ছে ফোনটির দাম 20,000 – 22,000 টাকার থেকে শুরু হবে ও ফোনটি জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে লঞ্চ হতে পারে। তাই এই বাজেটের মধ্যে যারা ফোন কিনতে চাইছেন তারা একটু অপেক্ষা করতেই পারেন।
উপসংহার
Realme 15 Pro 5G বাজেট রেঞ্জে প্রিমিয়াম ফিচার দিতে চলেছে। যারা 20 হাজার টাকার মধ্যে একটি শক্তিশালী, স্টাইলিশ ও ফিচার প্যাক স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ। লঞ্চের পর এই ফোন বাজারে বড় প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে বলে আশা করা যাচ্ছে। আপনার যদি এই ফোন নিয়ে আরও আপডেট দরকার হয়, কমেন্টে জানান আমরা সঙ্গে সঙ্গেই জানাবো!


