ভারতীয় স্মার্টফোন মার্কেটে Realme আবারও চমক এনে দিয়েছে। নতুন Realme C71 5G স্মার্টফোনটি লঞ্চ হয়েছে মাত্র 11,999 টাকায়। যারা কম বাজেটে একটি স্টাইলিশ ও পারফরম্যান্স সমৃদ্ধ ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি চমৎকার অপশন। আর দেরি না করে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
Realme C71 5G Features
এই মোবাইলে রয়েছে 6.72 ইঞ্চি HD+ ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্ক্রলিং, গেমিং, ও ভিডিও দেখা হবে একদম স্মুথ ও চোখ জুড়ানো। ডিজাইনের দিক থেকেও ফোনটি স্লিম ও মডার্ন। পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন, IP54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট।
Realme C71 5G Battery & Camera
ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর 6300 mAh ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ২ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য। এর সঙ্গে রয়েছে 45W SuperVOOC চার্জিং, যা মাত্র ৩০ মিনিটে ফোনের বড় অংশ চার্জ করে দিতে সক্ষম। একবার ফুল চার্জে ১৫ – ১৬ ঘণ্টা ভিডিও প্লেব্যাক, মাত্র ৩০ মিনিটে ৫০% চার্জ, এটি নিয়মিত ব্যবহারকারীদের জন্য একটি বড় সুবিধা, বিশেষত যারা সারাদিন মোবাইল ব্যবহার করেন।
এই বাজেটের মধ্যে ফোনটি দেয় ভালো মানের ক্যামেরা সাপোর্ট। এতে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, AI বেসড ইমেজ প্রসেসিং, 8MP ফ্রন্ট ক্যামেরা সেলফি ও ভিডিও কলের জন্য, অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট, 3.5mm অডিও জ্যাক, এবং USB Type C পোর্ট।
Realme C71 5G Performance
এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity সিরিজের প্রসেসর, যা মাল্টিটাস্কিং ও গেমিং এর জন্য উপযুক্ত। এর সাথে রয়েছে 5G সাপোর্ট, ফলে আপনি পাবেন ফাস্ট ইন্টারনেট ও স্মুথ ব্রাউজিং এক্সপেরিয়েন্স। 6GB RAM + 128GB স্টোরেজ, Realme UI 5.0 Android 14 ভিত্তিক।
উপসংহার
এই দামে এইসব ফিচার পাওয়া সত্যিই দারুণ একটি বিষয়। বাজেটের মধ্যে 5G ফোন, শক্তিশালী ব্যাটারি ও দ্রুত চার্জিং, ভালো ডিসপ্লে ও ক্যামেরা পারফরম্যান্স, তাদের জন্য Realme C71 5G হতে পারে বেস্ট চয়েস।


