অবশেষে বহু প্রতীক্ষার পর ভারতে লঞ্চ হল Realme GT 7 সিরিজ। এই নতুন প্রিমিয়াম বাজেট স্মার্টফোন সিরিজটি টেক প্রেমীদের জন্য একেবারে স্বপ্নের মতো। Realme ইতি মধ্যেই বাজেট ও মিড রেঞ্জ স্মার্টফোন মার্কেটে নিজেদের জায়গা শক্ত করেছে। এবার তারা প্রিমিয়াম সেগমেন্টে প্রবেশ করছে এই নতুন GT 7 Series দিয়ে। চলুন জেনেনি এই ফোনের প্রধান বৈশিষ্ট্য গুলো।
Realme GT 7 Features
সিরিজে রয়েছে প্রিমিয়াম গ্লাস ও মেটাল বডির কম্বিনেশন, ফোনটির ডিসপ্লে একটি 6.78 ইঞ্চি AMOLED প্যানেল যার রিফ্রেশ রেট 144Hz পর্যন্ত, HDR10+ সাপোর্টের সাথে আসা এই ডিসপ্লে ভিডিও স্ট্রিমিং ও গেমিং এর অভিজ্ঞতাকে আরও উন্নত করে। Realme GT 7 সিরিজের মূল আকর্ষণ এর 12GB LPDDR5X RAM এবং সর্বোচ্চ 512GB UFS 4.0 স্টোরেজ।
এর ফলে একাধিক অ্যাপ এক সঙ্গে চালানো যাবে সহজে, গেমিং ও হেভি টাস্কিংয়ের সময় কোনো ল্যাগ বা স্লোডাউন হবে না, প্রসেসরের দিক থেকে এতে রয়েছে MediaTek Dimensity 9400e চিপসেট, যা বর্তমান বাজারে অন্যতম দ্রুত ও শক্তিশালী প্রসেসর। ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, IP69 রেটিং ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্ট, X হ্যাপটিক ফিডব্যাক এবং ডুয়াল স্পিকার সাপোর্ট।
Realme GT 7 Camera & Battery
সিরিজের ক্যামেরা ফিচার গুলো নিঃসন্দেহে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রেমীদের নজর কাড়বে, 50MP প্রাইমারি সেন্সর Sony IMX890, 8MP আল্ট্রাওয়াইড লেন্স, 2MP ম্যাক্রো লেন্স, 32MP সেলফি ক্যামেরা। উন্নত নাইট মোড, 4K ভিডিও রেকর্ডিং, AI বেসড বিউটি ও পোট্রেট মোড। Realme এবার যে বিষয়টিতে সবাইকে চমকে দিয়েছে তা হল এর 7000mAh ব্যাটারি! ২ দিনের বেশি ব্যাকআপ, গেমিং ও স্ট্রিমিংয়ের জন্য দীর্ঘ সময়ের পারফরম্যান্স, সাথে রয়েছে 120W SuperVOOC ফাস্ট চার্জিং, যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ফুল চার্জ করা সম্ভব।
Realme GT 7 Price
সিরিজের দাম শুরু হচ্ছে প্রায় 39,999 থেকে 8GB + 256GB ভ্যারিয়েন্ট। ফোনটি Realme এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart-এ পাওয়া যাবে খুব শীঘ্রই। আর এখনই বুকিং করলে কিছু অতিরিক্ত ছাড় দেওয়া হবে সকলকে।
উপসংহার
যারা হেভি গেমার বা মাল্টিটাস্কার, যারা ভালো ক্যামেরা ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, যারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন খুঁজছেন কম বাজেটে। Realme GT 7 সিরিজ নিঃসন্দেহে ভারতের স্মার্টফোন মার্কেটে একটি বড় চমক। যারা একটি শক্তিশালী, দীর্ঘস্থায়ী এবং ফিচার প্যাকড স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা অপশন। এখন দেখার পালা, এই ফোনটি বাজারে কতটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে।


