Realme লঞ্চ করল তাদের নতুন বাজেট সেগমেন্টের 5G ফোন, Realme Narzo 80 Lite 5G. শক্তিশালী ব্যাটারি, বড় RAM, AI ফিচার এবং IP64 রেটিংয়ের সঙ্গে এই স্মার্টফোনটি বাজারে প্রতিযোগিতা জোরদার করবে বলে মনে করা হচ্ছে। ভারতের মতো মার্কেটে যেখানে দাম এবং পারফরম্যান্স সমান গুরুত্বপূর্ণ, সেখানে এই ফোনটি হতে পারে মোবাইল ব্যবহারকারীদের নতুন ভরসা।
Realme Narzo 80 Lite 5G Specifications
Narzo 80 Lite 5G ফোনে থাকছে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে যার রিফ্রেশ রেট 90Hz, এর সঙ্গে থাকছে IP64 রেটিং, যা ফোনটিকে ধুলো ও হালকা জলের ছিঁটে থেকে সুরক্ষা দেয়। Panda Glass প্রোটেকশন, Water এবং Dust Resistant Design.
Realme Narzo 80 Lite 5G Performance
এই ফোনে থাকছে 12GB পর্যন্ত ডায়নামিক RAM সাপোর্ট, যার মাধ্যমে স্মার্টফোনটি মাল্টি টাস্কিং ও গেমিং পারফরম্যান্সে অনেক এগিয়ে। সঙ্গে Realme র AI Fusion টেকনোলজি ফোনটিকে আরও স্মার্ট করে তোলে। 6GB Physical RAM + 6GB Virtual RAM, MediaTek Dimensity 6300 প্রসেসর, AI বেসড ব্যাক গ্রাউন্ড ম্যানেজমেন্ট ও অ্যাপ লোডিং সুবিধা।
Realme Narzo 80 Lite 5G Camera & Battery
এই ফোনের অন্যতম আকর্ষণ হল এর 6000mAh ব্যাটারি, যা একবার চার্জে সহজেই 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। সঙ্গে থাকছে Type C চার্জিং সাপোর্ট, যা দ্রুত চার্জ দেয়। 15W ফাস্ট চার্জিং সাপোর্ট, Power Saving Mode সহ দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ। Narzo 80 Lite 5G ফোনে থাকছে AI সমৃদ্ধ ক্যামেরা সিস্টেম। যদিও প্রাইমারি ক্যামেরাটি 13MP, তবে AI ফিচারের জন্য ছবি আরও শার্প ও ব্রাইট হয়।
Realme Narzo 80 Lite 5G Price
এই ফোনটি ভারতীয় বাজারে 9999 টাকায় লঞ্চ কড়া হয়েছে। Flipkart এবং Realme-র অফিসিয়াল সাইটে এটি বিক্রি হচ্ছে বিভিন্ন অফার সহ। কালার অপশন – Mint Green ও Galaxy Blue, আগামী সপ্তাহ থেকেই অনলাইনে ও অফলাইনের সকল দোকানে উপলব্ধ।
উপসংহার
Realme Narzo 80 Lite 5G একটি চমৎকার বাজেট 5G স্মার্টফোন যার মধ্যে রয়েছে সমস্ত আধুনিক ফিচার বড় RAM, AI ফিচার, মজবুত ব্যাটারি ও IP64 রেটিং। যারা কম দামে ভালো পারফরম্যান্স চান, তাদের জন্য এই ফোনটি হতে পারে সেরা পছন্দ।


