ভারতীয় বাজারে Tata Altroz এর নতুন মডেলটি এক নতুন চমক নিয়ে হাজির হয়েছে। ডিজাইন, ইঞ্জিন ও সুরক্ষা ফিচার্সের দিকেই এল উল্লেখ যোগ্য পরিবর্তন। যারা একটি স্টাইলিশ ও সেফটি ফোকাসড হ্যাচব্যাক গাড়ি খুঁজছেন, তাঁদের জন্য Altroz 2025 নতুন রূপে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
Tata Altroz Specifications
নতুন ডিজাইন করা ফ্রন্ট গ্রিল ও বাম্পার, LED DRL সহ হেড ল্যাম্প, স্পোর্টি কাটিং ওয়েল ডিজাইন, নতুন অ্যালয় হুইলস, নতুন ডিজাইন করা ড্যাশবোর্ড ও সেন্টার কনসোল, 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম Android Auto এবং Apple CarPlay সাপোর্ট সহ, নতুন কালার থিম ও আপহোস্টারি অপশন। এই নতুন ডিজাইন Altroz কে একটি প্রিমিয়াম হ্যাচব্যাকের লুকে রূপান্তরিত করেছে।
Tata Altroz Performance
নতুন Altroz এ থাকবে আরও শক্তিশালী ও BS6 ফেজ 2 কমপ্লায়েন্ট ইঞ্জিন অপশন। 1.2L Revotron পেট্রোল ইঞ্জিন 86PS, 1.2L i-Turbo পেট্রোল ইঞ্জিন 110PS, 1.5L ডিজেল ইঞ্জিন 90PS. এই ইঞ্জিন গুলি ম্যানুয়াল ও DCA (ডুয়াল ক্লাচ অটোমেটিক) ট্রান্সমিশন সহ উপলব্ধ। এর ফলে শহর ও হাইওয়ে দুই জায়গাতেই আরাম দায়ক ড্রাইভিং নিশ্চিত হয়।
Tata Altroz Safety Features
সব সময়ই নিরাপত্তার দিক থেকে শক্ত অবস্থানে থেকেছে, এবং এই নতুন ভার্সানেও সেই ট্র্যাডিশন বজায় রয়েছে। 6 এয়ার ব্যাগ টপ ভ্যারিয়েন্টে, 360 ডিগ্রি ক্যামেরা ও পার্কিং সেন্সর, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC), ISOFIX চাইল্ড সিট মাউন্ট। Altroz ভারতের প্রথম হ্যাচব্যাক যেটি Global NCAP এর 5 স্টার সেফটি রেটিং পেয়েছিল। নতুন সংস্করণেও এই স্ট্যান্ডার্ড বজায় রাখা হয়েছে।
নতুন Altroz স্মার্ট কানেক্টিভিটি ফিচার্স নিয়েও এসেছে যা আধুনিক প্রজন্মের চাহিদা পূরণে সক্ষম, Tata iRA কানেক্টেড কার টেকনোলজি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ওভার দ্য এয়ার (OTA) আপডেট সাপোর্ট, রিমোট ভেহিকল কন্ট্রোল লক, আনলক, হর্ন, লাইট। এই সব ফিচার এই Hatchback গাড়িটিকে একটি আধুনিক, টেকনোলজি সমৃদ্ধ গাড়িতে পরিণত করেছে।
Tata Altroz Price
এর দাম শুরু হতে পারে আনুমানিক 6.99 লক্ষ এক্স শোরুম। XE, XM+, XT, XZ, XZ+ DCA অপশন সহ। বিভিন্ন বাজেট ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত মডেল বেছে নেওয়ার সুবিধা থাকছে। আর রাজ্য হিসাবে এই দাম আলাদা আলাদা হবে কারণ প্রত্যেক রাজ্যের রোড ট্যাক্স আলাদা হয় সেই কারণের জন্য।
উপসংহার
নতুন Tata Altroz শুধুমাত্র একটি হ্যাচব্যাক নয়, এটি একটি কমপ্লিট প্যাকেজ যেখানে রয়েছে স্টাইল, সুরক্ষা, প্রযুক্তি ও পারফরম্যান্সের দারুণ মেল বন্ধন। যারা একটি নিরাপদ, স্মার্ট ও মডার্ন গাড়ি খুঁজছেন, তাঁদের জন্য Altroz 2025 ভার্সান নিঃসন্দেহে একটি চমৎকার অপশন।


