ভারতের স্মার্টফোন বাজারে TECNO POVA Curve 5G স্মার্টফোন বাজিমাত করতে চলেছে। আগামী 5ই জুন অত্যাধুনিক ফিচার এবং চমকপ্রদ ডিজাইন নিয়ে Flipkart এ পাওয়া যাবে এই মোবাইল ফোন। মাত্র 20 হাজার টাকার মধ্যেই আপনি পেতে পারেন কার্ভড ডিসপ্লে, 5G কানেক্টিভিটি এবং শক্তিশালী ক্যামেরা। বাজেট ফ্রেন্ডলি এই ফোনটি মধ্যবিত্ত গ্রাহকদের জন্য হতে চলেছে এক দুর্দান্ত পছন্দ।
TECNO POVA Curve 5G Features
টেকনো পভা কার্ভ ডিসপ্লে ফোনে রয়েছে, 8GB LPDDR4X RAM সাথে 8GB Virtual RAM সেই হিসাবে মোট 16GB পর্যন্ত, MediaTek Dimensity 7300 Ultimate সিরিজের চিপসেট, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ে দিবে অনবদ্য পারফরম্যান্স, 128GB UFS 2.2 স্টোরেজ, যা যথেষ্ট দ্রুত, এই কম্বিনেশন বাজেট ফোনে খুব কমই দেখা যায়।
TECNO POVA Curve 5G Display
এই ফোনের অন্যতম আকর্ষণ হল এর 6.78 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লে মোবাইল গেমার এবং ভিডিও লাভারদের জন্য বিশেষ উপযোগী কারণ, রেসপন্স টাইম দ্রুত, স্ক্রলিং এক্সপেরিয়েন্স স্মুথ, রঙের গভীরতা ও কন্ট্রাস্ট অসাধারণ, কার্ভ ডিসপ্লে সাধারণত প্রিমিয়াম ফোনে দেখা যায়, কিন্তু TECNO এই ফিচার কম দামেই নিয়ে এসেছে।
TECNO POVA Curve 5G Battery & AI Specs
আজকের দিনে 5G থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং TECNO এই বিষয়টি মাথায় রেখেই এই ফোনে দিয়েছে ও দিয়েছে ডুয়াল 5G সাপোর্ট, 5500mAh ব্যাটারি, যা একদিন অনায়াসে চলবে, 45W ফাস্ট চার্জিং, যার মাধ্যমে অল্প সময়েই ফোন চার্জ হবে। TECNO Pova-র এই ফোনে প্রিইনস্টল করে দিচ্ছে Android 15 ভিত্তিক HiOS 15 ইন্টারফেস। এতে থাকবে, ক্লিন UI, গেস্ট মোড, স্মার্ট প্যানেল ও কাস্টমাইজেশন ফিচার
TECNO POVA Curve 5G Camera
এই মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছে 64MP Sony IMX682 প্রাইমারি ক্যামেরা, যা এই দামের মধ্যে এক বিশাল চমক। ন্যাচারাল কালার রিপ্রোডাকশন, নাইট মোডে ক্লিয়ার ছবি, AI বেসড সিন ডিটেকশন, সেলফির জন্য রয়েছে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা, যেটি বিউটি মোড ও HDR সাপোর্ট করে।
TECNO POVA Curve 5G Price
ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে এবং আগামী 5 তারিখ থেকে ফ্লিপকার্টে এই ফোন মিলবে। 6+128 এর দাম 15999 ও 8+128 এর দাম থাকবে 16,999. সেল শুরু হলে এই মোবাইল ফোন কোন ব্যাংক বা ক্রেডিট কার্ডের অফারে কম দামে পাওয়া যাবে। TECNO সাধারণত Flipkart-র মাধ্যমে তাদের ফোন বিক্রি করে, তাই লঞ্চের পর অনলাইনে সহজেই পাওয়া যাবে।
উপসংহার
এই দামে এত ফিচার খুব কম স্মার্টফোনেই পাওয়া যায়। বিশেষ করে যারা গেমিং, ভিডিও স্ট্রিমিং বা ফোটোগ্রাফিতে আগ্রহী তাদের জন্য এটি হতে পারে সেরা বাজেট অপশন। TECNO POVA Curve 5G ফোনে রয়েছে, কার্ভ AMOLED ডিসপ্লে ও 144Hz রিফ্রেশ রেট সহ আরও অনেক রকমের ফিচার দেওয়া হয়েছে।


