মধ্যবিত্তের বাজেটে Vivo Y400 Pro স্মার্টফোন লঞ্চ হবে এই তারিখে। 50MP Sony IMX882 OIS ক্যামেরার সঙ্গে 90W চার্জিং সাপোর্ট

Vivo Y400 Pro

Vivo এবার মধ্যবিত্ত ক্রেতাদের জন্য নিয়ে আসছে নতুন একটি বাজেট স্মার্টফোন Vivo Y400 Pro. অত্যাধুনিক ক্যামেরা ফিচার, ফাস্ট চার্জিং টেকনোলজি এবং দামের দিক থেকে মধ্যবিত্তের নাগালে থাকায় এই ফোনটি নিয়ে আগ্রহ তুঙ্গে। লঞ্চের সম্ভাব্য তারিখ ও স্পেসিফিকেশন ইতি মধ্যেই ফাঁস হয়েছে, যেখানে জানা গেছে।

Vivo Y400 Pro Specifications

এই ফোনের ডিজাইন একদম প্রিমিয়াম লুকের হবে, থাকবে 6.78 ইঞ্চির Curved AMOLED ডিসপ্লের সঙ্গে 120Hz রিফ্রেশ রেট, তাই স্ক্রলিং, গেমিং ও ভিডিও দেখা হবে একদম স্মুথ, সাইড মেটাল ফিনিশ ও স্লিম বডি ডিজাইন ফোনটিকে করবে আরও আকর্ষণীয়।

Vivo Y400 Pro Camera & Battery

এর মূল আকর্ষণ এর প্রিমিয়াম ক্যামেরা সেটআপ। ফোনটিতে থাকবে Sony IMX882 সেন্সর সহ 50MP প্রাইমারি ক্যামেরা যার সঙ্গে পাওয়া যাবে OIS (Optical Image Stabilization), যা কম আলোতেও স্পষ্ট ছবি তুলতে সাহায্য করে, এতে আরও থাকতে পারে একটি 8MP আলট্রা ওয়াইড লেন্স এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর, সেলফি প্রেমীদের জন্য সামনে থাকবে 16MP ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি ও চার্জিং সেকশনে Vivo এবার সত্যিই চমক দিয়েছে। ফোনটিতে থাকবে 5000mAh ব্যাটারির সঙ্গে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট, মাত্র 30 মিনিটে 1% – 80% চার্জ হয়ে যাবে বলে দাবি করা হচ্ছে। যা গেমিং ও মাল্টি টাস্কিংয়ে দীর্ঘ ব্যাকআপ দেবে।

Vivo Y400 Pro Performance

একটি মিড রেঞ্জ ফোন হলেও, এতে থাকবে শক্তিশালী চিপসেট। এই ফোনে থাকবে Mediatek Dimensity 7300 প্রসেসর। RAM থাকতে পারে 8GB / 12GB পর্যন্ত এবং স্টোরেজ হবে 128GB / 256GB ভ্যারিয়েন্টে, আর এই সকল জিনিসের সংমিশ্রণে কম বাজেটে একটা সেরা মোবাইল ফোন বলাই চলে।

Vivo Y400 Pro Price & Launch Date

বিশ্বস্ত সূত্রে খবর অনুযায়ী, Y400 Pro 20শে জুলাই 2025 এর প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে। দামের দিক থেকে এটি থাকবে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই এমনটাই মনে করা হচ্ছে। প্রাথমিক দাম শুরু হতে পারে 16,999 থেকে, লঞ্চ অফারে বিশেষ ডিসকাউন্ট ও ব্যাংক ক্যাশব্যাকও দেওয়া হতে পারে।

উপসংহার

যদি আপনি একটি মিড রেঞ্জ ফোন খুঁজে থাকেন যা ক্যামেরা, চার্জিং, ডিসপ্লে এবং পারফরম্যান্স সব দিক থেকেই ব্যালান্সড, তবে Vivo Y400 Pro হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস। লঞ্চের তারিখের অপেক্ষায় থাকুন, কারণ এই ফোন হতে চলেছে 2025 সালের অন্যতম সেরা বাজেট স্মার্টফোন।

Scroll to Top