টেক জায়ান্ট Xiaomi অবশেষে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K80 Ultra লঞ্চ করতে চলেছে। অনেক দিন ধরেই এই ফোনটি নিয়ে গুজব চলছিল, আর এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এর স্পেসিফিকেশন ও লঞ্চ টাইমলাইন। দুর্দান্ত পারফরম্যান্স, বিশাল ব্যাটারি ও দ্রুত চার্জিং ক্ষমতার জন্য এই ফোন ইতি মধ্যেই প্রযুক্তি প্রেমীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে।
Redmi K80 Ultra Features
এই মোবাইল ফোনেতে থাকছে 6.78 ইঞ্চির 1.5K রেজোলিউশন সমৃদ্ধ OLED ডিসপ্লে, যা HDR10+ সাপোর্ট করে, রিফ্রেশ রেট 144Hz পর্যন্ত, টাচ স্যাম্পলিং রেট 480Hz, ডিসপ্লে প্রটেকশন Gorilla Glass Victus, এই ডিসপ্লে গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একেবারে পারফেক্ট অপশন হতে চলেছে।
Redmi K80 Ultra Performance
এই প্রিমিয়াম ফোন চালিত হবে MediaTek Dimensity 9300+ চিপসেট দ্বারা, যা গেমিং ও মাল্টিটাস্কিং এর জন্য দুর্দান্ত। 12GB/16GB LPDDR5X RAM, 256GB, 512GB, 1TB UFS 4.0 Storage, Android 14 ভিত্তিক MIUI. এই কনফিগারেশন যে কোনো হেভি অ্যাপ বা গেম অনায়াসে চালাতে পারবে।
Redmi K80 Ultra Camera & Battery
প্রাইমারি ক্যামেরা 200MP OIS সেন্সর, আল্ট্রা ওয়াইড 8MP, ম্যাক্রো 2MP, ফ্রন্ট ক্যামেরা 32MP. ছবি এবং ভিডিওর ক্ষেত্রে এটি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। বেশির ভাগ স্মার্টফোন যেখানে 5000mAh এর আশেপাশে থাকে, সেখানে K80 Ultra এগিয়ে রয়েছে একটি 7500mAh বিশাল ব্যাটারি দিয়ে।
দীর্ঘক্ষণ গেমিং বা ভিডিও দেখার সময়েও ফোন দ্রুত চার্জ শেষ হবে না, পাওয়ার ইউজারদের জন্য আদর্শ, এই ফোনে থাকছে 120W HyperCharge ফাস্ট চার্জার, যা মাত্র 20 – 25 মিনিটে ফুল চার্জ করতে সক্ষম, অফিস বা ট্রাভেলে ব্যস্ত সময়েও দ্রুত চার্জিং সুবিধা, অতিরিক্ত চার্জার নিয়ে ঘুরে বেড়ানোর দরকার পড়বে না।
Redmi K80 Ultra Price
সম্ভবত জুলাই 2025 এর দিকে চীনে প্রথম লঞ্চ হবে এবং পরে আন্তর্জাতিক বাজারে আসবে। সম্ভাব্য দাম চীন অনুসারে CNY (Chinese Yuan) 2,999 যা 34,999 টাকা ভারতে। ভারতে লঞ্চ হতে পারে সেপ্টেম্বর 2025 এর দিকে, আর তখনই এর আসল দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পাওয়া যাবে।
উপসংহার
Redmi K80 Ultra হতে চলেছে এমন একটি ফোন যা এক সঙ্গে পারফরম্যান্স, ব্যাটারি, ডিসপ্লে এবং ক্যামেরার এক অনন্য কম্বিনেশন। 6.78″ 1.5K OLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, 7500mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জ, Dimensity 9300+ চিপসেট, 200MP ক্যামেরা।


