সোনার দামে আগুন! কবে এই সোনালি ধাতুর দাম কমবে?

বর্তমানে বিশ্ব বাজারে সোনার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। মধ্যবিত্ত পরিবারের পক্ষে এখন সোনা কেনা যেন স্বপ্নের মতো হয়ে দাড়িয়েছে। দৈনন্দিন বাজারে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তেমনি সোনার দামও পৌছে যাচ্ছে নতুন উচ্চতায়। নিচে বিভিন্ন দিক থেকে সোনার দাম বৃদ্ধি ও বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হলো।
আজকের সোনার দাম কত?
আজকের তারিখ অনুযায়ী ১৯ এপ্রিল, ২০২৫ ভারতের প্রধান শহর গুলিতে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার মূল্য হল – ২২ ক্যারেট সোনা ৫৮,২০০ প্রতি ১০ গ্রাম, ২৪ ক্যারেট সোনা হলমার্ক গ্রেড ৬৩,৪৫০ প্রতি ১০ গ্রাম। বিভিন্ন রাজ্য এবং শহরে স্থানভেদে এই দাম কিছুটা কম বেশি হতে পারে। আর এই দামের সঙ্গে GST ও গয়না বানানোর মজুরি যোগ হয়ে যাওয়ার ফলে এই দামে আরও বৃদ্ধি হতে পারে।
কেন এত বাড়ছে সোনার দাম?
আন্তর্জাতিক বাজারে ডলার ও তেলের দামের ওঠা নামা, মধ্য প্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা, বিশ্ব ব্যাপী মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গোল্ড রিজার্ভ বাড়ানোর প্রবণতা, এই সমস্ত কারণ মিলিয়েই দেশীয় বাজারে দাম ক্রমাগত বাড়ছে এবং এখন উৎসবের মরশুমে নাজেহাল অবস্থা সকল মানুষদের বিশেষ করে যাদের বাড়িতে বিয়ে আছে।
মধ্যবিত্তের মাথায় হাত, কবে কমবে সোনার দাম?
- যারা বিয়ের জন্য সোনা জমানো শুরু করেছিলেন, তারা এখন চিন্তায়
- বিনিয়োগকারীরা এখন ভাবছেন, এই দামেই কিনবেন নাকি অপেক্ষা করবেন কমার জন্য
- বিশেষজ্ঞদের মতে, সাময়িকভাবে দাম কিছুটা কমলেও দীর্ঘমেয়াদে দাম আরও বাড়তে পারে।
সোনায় বিনিয়োগের সুবিধা
- দীর্ঘমেয়াদে মূল্য বৃদ্ধির সম্ভাবনা
- অর্থনৈতিক অনিশ্চয়তায় নিরাপদ আশ্রয়
- সহজে লিকুইড করা যায়
- তবে বর্তমান দামে কিনতে হলে বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়াই ভালো।
SBI অমৃত বৃষ্টি 444 দিনের FD স্কিমে মিলবে অবিশ্বাস্য রিটার্ন। ভারতের সেরা ফিক্সড ডিপোজিট স্কিম!
এখনই সোনা কিনবেন, না অপেক্ষা করবেন?
সোনার দাম যেভাবে বাড়ছে, তাতে অনেকেই মনে করছেন এখন না কিনলে পরে আরও দাম বাড়বে। আবার কেউ কেউ মনে করছেন এটা অস্থায়ী বৃদ্ধির ফেজ, দাম নামবে শিগগিরই। এই পরিস্থিতিতে চিন্তা ভাবনা করে ধাপে ধাপে বিনিয়োগ করাই সব চেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু যাদের দরকার তাদের উচিত কোন জায়গায় যেখানে অফার আছে সেখান থেকে গয়না বা সোনা কেনা।



