পশ্চিমবঙ্গের খবর

পশ্চিমবঙ্গে টোটো নিয়ে নতুন নিয়ম চালু

New Rules on TOTO

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যান বাহন নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি আনতে চলেছে, বিশেষত টোটো চালকদের ক্ষেত্রে। শহর ও শহর তলির রাস্তায় চলা এই জনপ্রিয় যাতায়াত মাধ্যমকে ঘিরে নানা অনিয়ম দীর্ঘদিন ধরেই প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এবার এই সমস্যা নিরসনে নতুন নিয়ম চালু করা হলো। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তবে তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া আইনি ব্যবস্থা।

টোটোর নতুন নিয়ম চালু পশ্চিমবঙ্গে

  • নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও টোটো চালক লাইসেন্স ছাড়া টোটো চালাতে পারবেন না। অনেক চালকই এখনো অবৈধভাবে চালাচ্ছেন, যা ভবিষ্যতে আর সম্ভব হবে না।
  • লাইসেন্স ছাড়া TOTO চালালে প্রথমবার জরিমানা এবং দ্বিতীয়বার থেকে সরাসরি জব্দ করা হবে।
  • চালকদের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে, যেখানে ট্রাফিক নিয়ম শেখানো হবে।

নির্দিষ্ট রুট ও সময় বেঁধে দেওয়া

এখন থেকে TOTO চলাচলের নির্দিষ্ট রুট এবং সময় সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। শহরের ব্যস্ততম এলাকায় ট্রাফিকের চাপ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৭ টা থেকে রাত ৯ টার মধ্যে নির্দিষ্ট রুটেই চালাতে হবে, স্কুল ও হাসপাতালের সামনে যত্র তত্র দাড়ানো যাবে না, অনুমোদিত স্ট্যান্ড ছাড়া যাত্রী ওঠানো নামানো নিষিদ্ধ, অনেক চালক যাত্রী তোলার ক্ষেত্রে নিয়ম মানেন না ৪ – ৫ জনের বেশি যাত্রী তোলা নতুন নিয়মে সম্পূর্ণ নিষিদ্ধ। আর গ্রাহকদের বা কোথাও ধাক্কা মেরে চলে গেলেও ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিটি টোটোতে রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের নাম স্পষ্টভাবে লিখতে হবে। এই পদক্ষেপটি যাত্রীদের নিরাপত্তা এবং অপারাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে, রেজিস্ট্রেশন নম্বর পেছনে ও পাশের দিকে দৃশ্যমানভাবে লেখা থাকতে হবে, যাত্রীদের অভিযোগ করার জন্য একটি হেল্পলাইন নম্বরও যুক্ত করতে হবে। রাজ্যের কান্দি পৌরসভার অধীনে এই নিয়ম এখন শুরু হয়েছে এবং আগামী দিনে অনেকেই মনে করছেন যে সারা রাজ্যে এই নিয়ম চালু হতে পারে।

শব্দদূষণ ও ভাড়ার অনিয়মেও নজর

  1. টোটোর হর্ন এবং অতিরিক্ত আলো ব্যবহার অনেক সময়ই শব্দ দূষণের কারণ হয়ে দাঁড়ায়। এবার এই অনিয়মেও নজর দিচ্ছে প্রশাসন।
  2. নিষিদ্ধ করা হয়েছে ডিজে হর্ন ও অতিরিক্ত হেডলাইট।
  3. ভাড়া নির্ধারণ করা হবে প্রতি কিলোমিটার হিসেবে, যা মানতেই হবে চালকদের।

পশ্চিমবঙ্গ সরকারের ৫টি সেরা বীমা প্রকল্প ও তাদের গুরুত্বপূর্ণ সুবিধা

প্রশাসনের বার্তা

নিয়ম মানুন, নয়তো ব্যবস্থা নেব, সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এই নিয়মগুলো অমান্য করলে চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতি মধ্যেই বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ টোটো আটক করা হয়েছে। টোটো পশ্চিমবঙ্গের পরিবহণ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই পরিবহণ মাধ্যমের নিয়মিত অনিয়ম সাধারণ মানুষের ভোগান্তির কারণ হচ্ছিল। তাই প্রশাসনের এই নতুন উদ্যোগ পরিবেশ এবং নিরাপত্তার দিক থেকে ইতিবাচক। চালক ও যাত্রী দু’পক্ষেরই উচিত নতুন নিয়ম মেনে চলা, তবেই গড়তে পারা যাবে সুশৃঙ্খল পরিবহণ ব্যবস্থা।

Related Articles