DA Hike: পশ্চিমবঙ্গে বকেয়া DA নিয়ে বড় আপডেট। রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষার অবসান!
DA Hike Employee Benefits
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত প্রায় 10 লক্ষ কর্মী ও পেনশনধারীদের জন্য বকেয়া ডিএ (DA Hike) নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ রায়। 16 ই মে 2025 তারিখে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে 2006 থেকে 2015 সালের মধ্যে বকেয়া থাকা প্রায় 41,770.95 কোটি টাকার 25 শতাংশ অর্থাৎ 10,442.73 কোটি টাকা আগামী তিন মাসের মধ্যে পরিশোধ করতে হবে (Dearness Allowance).
West Bengal DA Hike News
রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছিল যে অর্থনৈতিক সীমা বদ্ধতার কারণে তারা এই পরিমাণ অর্থ দিতে পারছে না, কিন্তু আদালত সেই যুক্তিকে খারিজ করে জানিয়েছে, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থান যথেষ্ট মজবুত, এবং রাজস্ব ঘাটতির অজুহাত দেওয়া গ্রহণযোগ্য নয়। বর্তমানে পশ্চিমবঙ্গে DA হার 18 শতাংশ, যেখানে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মীরা পাচ্ছেন 55 শতাংশ DA.
এই তফাৎ রাজ্য সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ তৈরি করেছে। ২০১০ সালের পর থেকে রাজ্যে নিয়মিতভাবে বকেয়া DA বৃদ্ধি বন্ধ হয়ে যায়, যার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। কলকাতা হাইকোর্ট ২০২২ সালে স্পষ্ট করে জানিয়ে দেয় যে বকেয়া DA সরকারি কর্মীদের একটি অধিকার এবং তা সময় মতো পরিশোধ করা উচিত। রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, যার শুনানির পর এই নির্দেশ আসে।
শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, আগস্ট ২০২৫ এর মধ্যে যদি নির্দেশিত ২৫% বকেয়া অর্থ পরিশোধ না করা হয়, তাহলে সেই সময় নির্ধারিত শুনানিও স্থগিত রাখা হবে অর্থাৎ এই তিন মাসের মধ্যেই সরকারকে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। এই নির্দেশে একদিকে যেমন কর্মীদের মধ্যে স্বস্তি এসেছে, অন্য দিকে রাজ্য সরকারও চাপের মুখে পড়েছে। আর এই মর্মে রাজ্যের সকল দফতরের তরফ থেকে সকল কর্মীদের তথ্য চাওয়া হয়েছিলো।
কিন্তু কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হচ্ছে যে সরকারের তরফে নডেল অফিসার নিয়ম করা হচ্ছে এই বিষয়ে দেখভাল করার জন্য ও নির্দিষ্ট একটা তারিখে এই সকল বকেয়া মিটিয়ে দেওয়া হবে। আর এই খবর শুনে অনেকেই মনে করছেন যে কবে সেই খবর আসতে চলেছে, কিন্তু সরকারের তরফে বকেয়া ডিএ (DA Hike) নিয়ে কোন সত্যতা জানানো হয়নি আর সেই কারণের জন্য এই খবর সম্পূর্ণ ভুয়ো বলেই মনে করছেন অনেকেই।
বকেয়া DA সংক্রান্ত বিতর্ক শুধু আর্থিক নয়, বরং রাজনৈতিক ও সামাজিক স্তরেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিরোধী রাজনৈতিক দল গুলি ইতি মধ্যেই সরকারের বিরুদ্ধে কর্মীদের অধিকার খর্ব করার অভিযোগ তুলেছে। অন্য দিকে সরকারি কর্মচারী সংগঠন গুলি আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। অনেক শিক্ষক, অবসর প্রাপ্ত কর্মী ও বিভিন্ন স্তরের কর্মচারীরা RTI এর মাধ্যমে ৬ষ্ঠ পে কমিশনের রিপোর্ট, আর্থিক ব্যয় ও অন্যান্য তথ্য জানতে চেয়ে আবেদন করছেন।
এই রায়ের ফলে কর্মী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। ১০ – ১১ হাজার কোটি টাকার এই অর্থ সরকার সময় মতো কর্মীদের মধ্যে বিতরণ করতে পারলে তা শুধুমাত্র তাদের আর্থিক অবস্থাকে মজবুত করবে না, বরং প্রশাসনের বিশ্বাস যোগ্যতা ও স্বচ্ছতাও বাড়াবে। যদিও বাকি ৭৫ শতাংশ বকেয়া পরিশোধের বিষয়টি এখনও অনিশ্চিত, আগামী শুনানিতে বিষয়টি স্পষ্ট হবে।
একধাক্কায় ৬% DA বৃদ্ধি হল সরকারি কর্মীদের, জুলাই মাসেই বকেয়া মিটবে? সরকারের তরফে কি আপডেট
সার্বিকভাবে বিচার করলে এটি কর্মীদের জন্য একটি বড় জয়। DA যেমন তাদের ন্যায্য অধিকার, তেমনই এই অর্থ জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘ আন্দোলন, আদালতের দ্বারস্থ হওয়া এবং পরিশেষে শীর্ষ আদালতের নির্দেশ সব মিলিয়ে এটি একটি ঐতিহাসিক অধ্যায় হয়ে রইল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য। এখন দেখার বিষয়, সরকার এই নির্দেশ কতটা গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করে এবং আগামী শুনানিতে আর কী সিদ্ধান্ত আসে।



