গুরুত্বপূর্ণ খবর

Ration Items List: জুন মাসে পশ্চিমবঙ্গে ফ্রি রেশন সামগ্রীর তালিকা। কোন রেশন কার্ডে কত কিলো খাদ্য সামগ্রী পাওয়া যাবে?

Government of West Bengal

পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসেই রাজ্যের মানুষদের জন্য ফ্রি রেশন সামগ্রীর (Free Ration Items List) মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদান করে। ২০২৫ সালের জুন মাসেও সেই নিয়ম অনুযায়ী রেশন সামগ্রী বিতরণ করা হবে। এই প্রতিবেদনে জানব, কোন রেশন কার্ডে কত কেজি খাদ্য সামগ্রী মিলবে এবং রেশন লিস্টে কী কী থাকবে। আর আগের থেকে জেনে নিলে অনেকটাই সুবিধা হয় সকল মানুষদের।

Ration Items List in West Bengal

AAY (Antyodaya Anna Yojana) রেশন কার্ড ধারীরা সবচেয়ে দরিদ্র শ্রেণির অন্তর্ভুক্ত। জুন মাসে তাদের জন্য বরাদ্দ থাকবে – চাল – ৩৫ কেজি (একটি পরিবারে মোট), প্রতি সদস্যের জন্য আলাদা বরাদ্দ নয়, এই রেশন সম্পূর্ণ ভাবে ফ্রি হবে। PHH (Priority Household) কার্ড ধারীদের মধ্যে পরিবারের সদস্য অনুযায়ী রেশন বরাদ্দ হয়। জুন মাসে এক একজন পাবেন – চাল – ৫ কেজি (প্রতি সদস্য), গম – ৫ কেজি (প্রতি সদস্য) – কিছু এলাকায় বিকল্প হিসেবে গম দেওয়া হবে বা গম না চাইলে আটাও দেওয়া হতে পারে।

জুন মাসের ফ্রি রেশন সামগ্রীর তালিকায় কী কী থাকবে?

নিচে জুন মাসে ফ্রি রেশনের সম্ভাব্য তালিকা দেওয়া হলো কিন্তু এটি অঞ্চল ভেদে ভিন্ন হতে পারে, চাল ও গম বা আটা, ডাল (কিছু ক্ষেত্রে), সরিষার তেল কিছু জেলায় টাকা দিয়ে কিনতে হবে এবং লবণ।

কোন রেশন কার্ডে কত কেজি খাদ্য সামগ্রী মিলবে?

AAY কার্ড ৩৫ কেজি চাল (এক পরিবারে), PHH কার্ড ৫ কেজি চাল + ৫ কেজি গম বা আটা (প্রতি সদস্য) এবং অন্যান্য বিশেষ ক্যাটাগরি চাল + সাপ্লিমেন্টারি সামগ্রী এলাকা অনুযায়ী। আর জায়গায় জায়গায় স্টক অনুসারে এই দামের পরিবর্তন হতে পারে তাই রেশন দোকানে গিয়ে গ্রাহকদের জানতে হবে ঠিক কত কি পরিমাণে জিনিস পাওয়া যাবে এবং সরকারে তরফে রেজিস্টার্ড মোবাইল নম্বরের জানিয়ে দেওয়া হয় এই সম্পর্কে।

উপসংহার

জুন মাসেও পশ্চিমবঙ্গ সরকারের ফ্রি রেশন প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন। কার্ড অনুযায়ী কে কতটা রেশন পাবেন, সেটা আগেই জেনে রাখা ভালো। রেশন দোকানে গিয়ে সমস্যা এড়াতে সময় মতো যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কোনো ধরনের অতিরিক্ত দাম দাবি করা হলে সংশ্লিষ্ট রেশন অফিসে অভিযোগ জানাতে ভুলবেন না।

Related Articles