DA Arrear: আগামী ২৭শে জুনের মধ্যে বকেয়া DA পাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা? রাজ্য সরকারের কি সিদ্ধান্ত?
Dearness Allowance
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (DA Arrear) নিয়ে আবারও চর্চা তুঙ্গে। প্রায় ১২৫% DA বকেয়া রয়েছে এমন হাজার হাজার রাজ্য সরকারি কর্মীর প্রত্যাশা ছিল যে, হয়তো এবার অন্তত কিছু অংশ মিটবে। কিন্তু ২৭ জুনের মধ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) প্রদান সংক্রান্ত কোনও ইতিবাচক সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেয়নি রাজ্য সরকার। আদালতের চূড়ান্ত রায় এখনও ঘোষণা হয়নি।
West Bengal Pending DA Arrear News
পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই নিয়ে কিছু বলা নাহলেও বিভিন্ন সুত্র মারফৎ জানানো হয়েছে যে আগামী ২৭ তারিখের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য অনেক টাকা ঋণ নিয়েছে সরকার, কিন্তু এখনও এই নিয়ে কিছু সিদ্ধান্ত জানানো হয়নি। আর এই সময়ের মধ্যে DA Arrear না মেটানো হলে সংগ্রামী যৌথ মঞ্চ আদালত অবমাননার মামলা করবে এবারে দেখার যে সরকার কি সিদ্ধান্ত নেয়।
পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ মামলা
রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, বকেয়া DA মেটানোর জন্য যে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন, তা রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে সম্ভব নয়। কেন্দ্রীয় হারে DA দিতে গেলে বছরে প্রায় ২৬,০০০ কোটি অতিরিক্ত খরচ হবে, রাজ্যের আয়ের পরিমাণ তার তুলনায় অনেক কম, অন্যান্য প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য এই খরচ বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়।
বকেয়া DA না পাওয়া নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে একরাশ ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন ইউনিয়ন ইতিমধ্যেই রাজ্য সরকারের ওপর চাপ বাড়াচ্ছে এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দিচ্ছে। কেন্দ্রীয় কর্মীরা নিয়মিত DA পেলেও রাজ্য কর্মীরা বঞ্চিত, সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে সকলে, DA হল প্রাপ্য, বোনাস বা উপহার নয়।
২৭ জুনের আগেও বড় কোনও ঘোষণা হওয়ার সম্ভাবনা কম!
যদিও অনেকেই আশা করছেন ২৭শে জুনের মধ্যে কোনও ঘোষণা আসবে, তবে বাস্তবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। রাজ্য সরকার আপাতত অপেক্ষা করছে আদালতের চূড়ান্ত নির্দেশনার জন্য। এখনই কোনও বকেয়া DA পাওয়ার সম্ভাবনা নেই এমনটাই ভাবছেন অনেকে, রাজ্যের তরফে কোনও লিখিত নির্দেশ বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, সব কিছু নির্ভর করছে আইনি প্রক্রিয়ার ওপর।
উপসংহার
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে সমস্যার সমাধান এত সহজ নয়। রাজ্যের আর্থিক পরিস্থিতি, আদালতের নির্দেশ ও রাজনৈতিক ইচ্ছা সব কিছু মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে। তাই ২৭ জুনের মধ্যে বকেয়া DA পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।



