চাকরি

DA Hike: বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে বড় খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য

West Bengal DA News

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এসেছে (DA Hike). দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে, যেখানে বলা হয়েছে, প্রাথমিকভাবে ২৫% বকেয়া DA কর্মীদের হাতে তুলে দিতে হবে। এই অর্থ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ সুপ্রিম কোর্ট যেই ৬ সপ্তাহ সময় দিয়েছে তার অনেকটাই শেষ হয়ে গেছে।

WB DA Hike News

২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত যাঁরা রাজ্য সরকারি কর্মী ছিলেন বা বর্তমানে পেনশনভোগী, তাদের এই বকেয়া ডিএ প্রযোজ্য। মোট কর্মী এবং পেনশনভোগী সংখ্যা প্রায় ১০ লক্ষের মতো। প্রথম ধাপে দেওয়া হবে ২৫% বকেয়া ডিএ, আনুমানিক মোট খরচ হবে ১০,০০০ কোটি টাকারও বেশি! আগামী কিছু মাসের মধ্যেই এই অর্থ বিতরণ শুরু হতে পারে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি জানালেন?

মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে বিচার হওয়া মামলা নিয়ে তিনি কোন মন্তব্য করবেন না, এই মুহূর্তে শুধুমাত্র ২৫% বকেয়ার আদেশ দেওয়া হয়েছে। বাকি ৭৫% কবে এবং কীভাবে দেওয়া হবে, তা পরবর্তী শুনানির পরে নির্ধারিত হবে। তবে অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের আগস্টের মধ্যে সেই সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু এবারে এই ভাতা না পেলে সরকারি কর্মীরা নবান্ন অভিযানের ডাক দিয়েছে, আদালতের দেওয়া সময় সীমা পর্যন্ত অপেক্ষা করছেন তিনি।

রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এই সিদ্ধান্তকে “ঐতিহাসিক জয়” বলে অভিহিত করেছে। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর এই সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে সরকারের দ্রুত বাস্তবায়ন চায় তারা। রাজ্য সরকারের কাছে এই অর্থ প্রদান একটি বড় আর্থিক চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। কারণ বকেয়া পরিমাণ বিশাল। তবুও রাজ্য জানিয়েছে যে, তারা প্রথম কিস্তির টাকা সময় মতো মেটানোর প্রস্তুতি নিচ্ছে।

সরকারি কর্মীদের বকেয়া DA কবে থেকে দেবে সরকার? বড় আপডেট পাওয়া গেল

উপসংহার

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য এটি একটি বড় সুখবর। বহু বছর ধরে আটকে থাকা বকেয়া ডিএ অবশেষে হাতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও প্রথমে মাত্র ২৫% টাকা দেওয়া হবে, তবুও এটি কর্মীদের মধ্যে স্বস্তি এবং আশা জাগাচ্ছে। এখন নজর থাকবে রাজ্য সরকারের বাস্তবায়নের দিকে। এবারে দেখা যাক যে সময় কি বলে!

Related Articles