চাকরি

Dearness Allowance: বকেয়া DA এই মাসেই ব্যাংক একাউন্টে ঢুকবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের?

DA Hike News

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) এই মাসেই ব্যাংক একাউন্টে ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে জানা গেছে যে, জুন মাসের মধ্যেই কর্মীদের বকেয়া ডিএ-র একটা কিস্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতি মধ্যেই ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কাজ কিছুটা হলেও এগোনো হয়েছে বলে মনে করছেন অনেকেই।

Dearness Allowance News in West Bengal

কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারকে আগামী ৬ সপ্তাহের মধ্যে এই ২৫% বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং এরই সঙ্গে আগামী ২৭ শে জুন এই সময় ধার্য করা হয়েছে এবং তাই অনেকেই মনে করছেন যে যদি সব কিছু সঠিক হয় তাহলে এই ভাতা জুন মাসেই পাওয়া যাবে। ২০২১ সালের জানুয়ারি থেকে বকেয়া হয়ে থাকা DA ধাপে ধাপে পরিশোধ হবে।

মোট কত শতাংশ DA বকেয়া?

বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় কর্মীদের তুলনায় প্রায় ৩৫% পিছিয়ে রয়েছেন মহার্ঘ ভাতায়। যদিও কেন্দ্রের কর্মীরা ইতি মধ্যেই ৫০% DA পাচ্ছেন, সেখানে রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ৪ শতাংশ। ফলে বকেয়ার পরিমাণ অনেকটাই জমেছে। ২০২১ সালের জানুয়ারি থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত মোট ৩৮ মাসের বকেয়া।

কাদের জন্য প্রযোজ্য এই বকেয়া DA?

এই বকেয়া ডিএ সুবিধা সমস্ত রাজ্য সরকারি স্থায়ী কর্মী ও পেনশনারদের জন্য প্রযোজ্য। সেই সঙ্গে শিক্ষকদের জন্যও এটি প্রযোজ্য হবে বলে জানা গেছে। রাজ্য সরকারি স্থায়ী কর্মচারী, অবসর প্রাপ্ত পেনশনভোগী, সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। সরকার সূত্রে জানা গেছে, অর্ডার জারি হওয়ার পর নির্দিষ্ট তারিখ অনুযায়ী কর্মীদের ব্যাংক একাউন্টে সরাসরি বকেয়া DA এর টাকা পাঠানো হবে। এজন্য কোনও আলাদা আবেদন করতে হবে না।

আদালতের নির্দেশের প্রভাব

DA সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তবে আদালতের নির্দেশের আগেই রাজ্য সরকার কিছু বকেয়া পরিশোধ করতে রাজি হয়েছে, যাতে কর্মীদের চাপ কিছুটা কমানো যায়। এটা সরকারের সদিচ্ছার প্রকাশ বলেই মনে করছেন অর্থ বিশেষজ্ঞরা। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে DA ইস্যুতে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে চাইছে বলেই অনেকের ধারণা। বকেয়া DA মেটানো হলে সরকার কর্মী মহলে রাজনৈতিক সুবিধাও পেতে পারে।

কিশোরী শক্তি যোজনা প্রকল্পে মেয়েদের জন্য নতুন সুবিধা ঘোষণা করলো সরকার। কীভাবে এই সুবিধা পাওয়া যাবে

উপসংহার

পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এই খবর নিঃসন্দেহে স্বস্তিদায়ক। যদি জুন মাসের মধ্যেই বকেয়া DA এর প্রথম কিস্তি ব্যাংক একাউন্টে জমা হয়, তাহলে এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এখন দেখার বিষয়, সরকারি ঘোষণা কবে আসে।

Related Articles