রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটাতে ধার করছে পশ্চিমবঙ্গ সরকার? এই সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ?
West Bengal Government Employees
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘ দিন ধরেই মহার্ঘ ভাতা বা বকেয়া DA) বকেয়া থাকা নিয়ে ক্ষোভ বাড়ছিল (Dearness Allowance) এবার সেই বকেয়া DA মেটাতে রাজ্য সরকার বড় পদক্ষেপ নিতে চলেছে বলে সূত্রের খবর। চলতি সপ্তাহেই এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার এমনটাই মনে করা হচ্ছে।
কী কারণে DA বকেয়া জমেছে?
রাজ্যের সরকারি কর্মীদের দীর্ঘ দিন ধরে দাবি, কেন্দ্রীয় কর্মীদের মতো তাদেরও সম পরিমাণ DA দেওয়া হোক। কিন্তু রাজ্য সরকারের তরফে পর্যাপ্ত অর্থের অভাবে সেই দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছিল। এর ফলে কয়েক বছরের DA এখনো বকেয়া হয়ে রয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, এই সপ্তাহেই রাজ্য সরকার DA সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে।
বকেয়া DA মেটানোর রূপ রেখা, কোন তারিখ থেকে টাকা দেওয়া হবে, কিস্তিতে টাকা মেটানো হবে কি না, এই ঘোষণা সরকারি কর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি আনতে পারে বলে আশা করা যাচ্ছে। এই বিশাল অঙ্কের DA বকেয়া মেটানোর জন্য প্রয়োজন বিপুল অর্থ। জানা যাচ্ছে, রাজ্য সরকার এই অর্থ সংগ্রহের জন্য বিশেষ ঋণ নেওয়ার কথা ভাবছে। আর্থিক চাপ সত্ত্বেও কর্মীদের অসন্তোষ প্রশমনে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কেন্দ্রের সঙ্গে রাজ্যের টানাপোড়েন চলছেই, রাজ্যের আয়ের একটি বড় অংশ যাচ্ছে বিভিন্ন সামাজিক প্রকল্পে, DA বকেয়া মেটাতে বাধ্য হয়ে নেওয়া হতে পারে ঋণ। DA নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রাজ্যের একাংশ সরকারি কর্মী। এখন এই খবরে তারা কিছুটা আশাবাদী হলেও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত চূড়ান্ত নিশ্চয়তা পাচ্ছেন না। DA নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে।
10 বছরের পুরনো আধার কার্ড আপনার? এই নিয়ম না মানলে বড় সমস্যা হবে
যদিও আদালত সরকারের পক্ষে কোনো রায় দেয়নি এখনো, তবুও সরকারি কর্মীদের একাংশ নিয়মিত আইনি চাপ দিয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের জন্য এই সিদ্ধান্ত কার্যত এক ‘বাধ্যতামূলক পদক্ষেপ’ হয়ে দাঁড়িয়েছে।বিশেষজ্ঞদের মতে, ঋণ নিয়ে বকেয়া DA মেটানো হলে রাজ্যের আর্থিক ভারসাম্য কিছুটা নষ্ট হতে পারে। তবে সরকার যদি পরিকাঠামোগত খাতে কাটছাঁট করে এই টাকা সামলায়, তবে সমাধান সম্ভব। কিন্তু এই নিয়ে আধিকারিক ভাবে কিছু জানানো না হলে সঠিক তথ্য পাওয়া যাবে না।



