SSC এর পর এবার TET চাকরিপ্রার্থীদের নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক শিক্ষিকাদের চাকরি নিয়ে ফের টানাটানি?
West Bengal Board of Primary Education
SSC কাণ্ডের পর এবার পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) TET 2022 পাশ করা চাকরিপ্রার্থীদের নথি যাচাই (Document Verification) প্রক্রিয়া শুরু করেছে। জানা গেছে, প্রথম দফায় যেই সব প্রার্থী ইন্টারভিউ দিয়েছেন এবং প্রাথমিকভাবে নিয়োগ পেয়েছেন, তাদের কাগজপত্র ফের খতিয়ে দেখা হবে। আর এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে, ২০২২ সালে প্যানেল থেকে বাদ পরা ২১২৪ জন প্রার্থীর নথি যাচাই করা হবে।
কী কারণে ফের TET নথি যাচাই?
সম্প্রতি একাধিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে, প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে সমস্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করতে। ফলে TET 2022 পাশ করে নিয়োগ পাওয়া বা অপেক্ষমান তালিকায় থাকা প্রার্থীদেরও নতুন করে যাচাইয়ের মুখে পড়তে হচ্ছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ সার্টিফিকেট, টেট পাশের প্রমাণপত্র ইত্যাদি যাচাই করা হবে। WBBPE-র তরফে বলা হয়েছে, কারও নথিতে ত্রুটি বা অসঙ্গতি থাকলে নিয়োগ বাতিল হতে পারে।
কোথায় এবং কবে থেকে নথি যাচাই?
জুলাই মাসের মধ্যভাগ থেকে এই যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আলাদা আলাদা দিন ও সময় দিয়ে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে। যাদের আগে নিয়োগপত্র (Appointment Letter) দেওয়া হয়েছে, তাঁরাও এই প্রক্রিয়ার মধ্যে পড়ছেন, কিছু প্রার্থীকে SMS এবং ইমেল মারফত তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে।
TET চাকরিপ্রার্থীদের উদ্বেগ বাড়ছে!
একাধিক প্রার্থী মনে করছেন, নথি যাচাইয়ের নামে চাকরি বাতিলের আতঙ্ক তৈরি হয়েছে। যদিও পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে এটি নিছক প্রশাসনিক পদক্ষেপ। তবে প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, “যদি নথি ঠিক থাকে, তাহলে ভয় কী? আবার অনেকে বলছেন, “নিয়োগপত্র হাতে পেয়েও এখন চাকরি নিয়ে সংশয় তৈরি হয়েছে।”
প্রাথমিক পর্ষদের বক্তব্য কী?
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, “যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা না হয়, তাই আগেভাগেই যাচাই করা হচ্ছে। এতে চাকরি বাতিল নয়, বরং ন্যায্য প্রার্থীরা চাকরি পাক, সেটাই উদ্দেশ্য।” এছাড়া পর্ষদ জানিয়েছে, যাঁদের নথি সঠিক থাকবে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর সকল পরীক্ষার্থী নয় পূর্বে উল্লেখিত প্রায় ২২০০ এর কাছাকাছি প্রার্থীদের জ্জাছাই করা হবে।
কী কী নথি যাচাই করা হবে?
- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং D.El.Ed সার্টিফিকেট
- TET Admit Card এবং পাশের প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
- আধার কার্ড বা আইডেন্টিটি প্রুফ
উপসংহার
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের এই পদক্ষেপ প্রশংসনীয়, তবে যাঁরা ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছেন বা যোগ দিয়েছেন, তাঁদের জন্য এটি একধরনের মানসিক চাপও বটে। এই মুহূর্তে TET 2022 চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমস্ত নথি ঠিকঠাক সাজিয়ে সময়মতো যাচাইয়ে অংশ নেওয়া। কোনো অসঙ্গতি ধরা পড়লে তৎক্ষণাৎ সংশোধনের উদ্যোগ নেওয়া উচিত।



