শিক্ষা

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর তৃতীয় সেমেস্টারের রুটিন প্রকাশ করলো WBCHSE. কোন পরীক্ষা কবে?

West Bengal Council for Higher Secondary Education

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর তৃতীয় সেমেস্টারের রুটিন নিয়ে অবশেষে অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৬ সালের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। গত বছর একাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পর এবার দ্বাদশ শ্রেণিতে প্রথমবারের মতো বছরে দু’বার উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষার প্রতিটি ধাপই হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতা ও নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬ তৃতীয় সেমেস্টার কবে শুরু হচ্ছে?

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর এবং শেষ হবে ২২ সেপ্টেম্বর। প্রতিটি পরীক্ষা নেওয়া হবে OMR শিটের মাধ্যমে, অর্থাৎ ছাত্র ছাত্রীদের বৃত্ত ভরার মাধ্যমে উত্তর দিতে হবে।

এক নজরে পরীক্ষার সময়সূচি

৮ সেপ্টেম্বর (সোমবার): প্রথম ভাষা
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার): বৃত্তিমূলক বিষয়
১০ সেপ্টেম্বর (বুধবার): দ্বিতীয় ভাষা
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): অর্থনীতি, নৃতত্ত্ব, স্বাস্থ্য বিজ্ঞান, অ্যাপ্লায়েড AI

১২ সেপ্টেম্বর (শুক্রবার): পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি
১৩ সেপ্টেম্বর (শনিবার): কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিদ্যা, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সঙ্গীত
১৫ সেপ্টেম্বর (সোমবার): রাশিবিজ্ঞান, মনোবিজ্ঞান, ইতিহাস, কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): রসায়ন, ভূগোল, বিজনেস স্টাডিজ, হিউম্যান ডেভেলপমেন্ট

১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): দর্শন
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): গণিত, কৃষিবিজ্ঞান, সাংবাদিকতা, সংস্কৃত, ফারসি, আরব
২০ সেপ্টেম্বর (শনিবার): সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান
২২ সেপ্টেম্বর (সোমবার): জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন

পরীক্ষার সময়সূচি

সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট, বিশেষ বিষয় সঙ্গীত, ভিজ্যুয়াল আর্টস, বৃত্তিমূলক সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট। এই সময় কালের আগেই পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য ক্লাসে পৌঁছে যেতে হবে এবং কিছু নিয়ম জানানো হয়েছে সেই সকল নিয়ম সম্পর্কে আগে জানানো হল।

পরীক্ষার নিয়মাবলী

বৈধ অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে না, পরীক্ষার্থীরা শুধু কালো বা নীল বলপেন ব্যবহার করতে পারবে। অনুমোদিত সামগ্রীর মধ্যে রয়েছে – পেন্সিল, ইরেজার, স্বচ্ছ পেন্সিল বক্স, স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ ক্লিপ বোর্ড। নিষিদ্ধ সামগ্রী – ক্যালকুলেটর, মোবাইল, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ, সানগ্লাস, রাইটিং প্যাড, কাগজ, পেন ড্রাইভ এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট।

দুর্গাপুজোর ছুটি বাতিল হল এই কর্মীদের। বকেয়া DA এর মধ্যেই নতুন খারাপ খবর!

বাড়তি নির্দেশিকা

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, অভিভাবকরা শুধুমাত্র মুখ্য প্রবেশদ্বার পর্যন্ত আসতে পারবেন, যদি কোনও পরীক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ থাকে, তাহলে তার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হবে। আর এই সকল নির্দেশ না মানলে যে মানবে না তার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles