উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ ২০২৫ গরমের ছুটিতেই ঘোষণা হবে? পড়ুয়াদের জন্য বড় খবর
WBCHSE HS Result 2025

উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ ২০২৫ নিয়ে বড় খবর পাওয়া গেল! উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE HS Result 2025) অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মার্চ মাসের শেষ সপ্তাহে। পরীক্ষার পর স্বাভাবিক ভাবেই ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে রেজাল্টের অপেক্ষা। গরমের ছুটির মধ্যেই ফলাফল প্রকাশিত হতে পারে এমন ইঙ্গিত দিয়েছে সংসদ। কবে প্রকাশিত হতে পারে ফলাফল, কিভাবে ফল দেখতে পারবেন এবং কীভাবে রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে নিজের স্কোর চেক করবেন সহজে।
উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ ২০২৫ র সম্ভাব্য তারিখ
- ২০২৫ সালের উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ হতে পারে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে।
- সাধারণত, পরীক্ষার ৪৫ – ৫০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করে WBCHSE.
- সংসদের এক কর্তা জানিয়েছেন, “মূল্যায়নের কাজ দ্রুত গতিতে চলছে, ফলে মে’র মধ্যেই ফল প্রকাশ সম্ভব”
- ১৫ থেকে ২৫ মে, ২০২৫ এই সময়ের মধ্যেই ফল প্রকাশ সম্ভাবনা প্রবল
কোথায় এবং কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ ২০২৫?
পরীক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে নিজেদের রেজাল্ট জানতে পারবেন। সংসদের অফিসিয়াল ও নির্ভরযোগ্য ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করা হবে। wbresults.nic.in, wbchse.wb.gov.in এই দুই সরকারি ওয়েবসাইটে আপনারা ফলাফল দেখতে পারবেন। রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও নিজের জন্মের তারিখ লিখে দিলে আপনারা সহজেই এই সকল তথ্য দেখতে পারবেন।
মোবাইলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি
যারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, তারা সহজেই SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। WB 12 <Roll Number> পাঠিয়ে দিন 5676750 নম্বরে, আগে উল্লেখিত সকল তথ্য দিয়ে দিলে এই রেজাল্ট সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। আরও কিছু বিষয় সম্পর্কে জেনে নেওয়া উচিত সকলের। কিন্তু সংসদের তরফে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত তাই অনেকেই ভাবছেন যে শিক্ষক বাতিলের জন্য কিছুটা হলেও বিলম্ব হতে পারে এবারে।
মাধ্যমিক শিক্ষকদের ৮০০০ টাকা বেতন বৃদ্ধি। কবে থেকে ব্যাংক একাউন্টে ঢুকবে?
কোন কোন বিষয়ের উপর বেশি নজর?
এবার অঙ্ক, পদার্থ বিদ্যা ও বায়োলজি বিষয়ে কাট অফ মার্কস বাড়তে পারে, কলা ও বাণিজ্য বিভাগের ফলাফলেও উন্নতি আশা করা হচ্ছে, মূল্যায়নে স্বচ্ছতা রাখতেই এবার বেশি সময় নেওয়া হচ্ছে না। উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ ২০২৫ অনলাইন ফলাফলের স্ক্রিনশট অথবা প্রিন্ট আউট সংরক্ষণ করুন, স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করার দিনক্ষণ জানুন, ভর্তি ও কাউন্সেলিং প্রসেস সম্পর্কিত তথ্য আগেভাগেই জেনে নিন।



