শিক্ষা

HS Exam: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে বড় বদল। পড়ুয়াদের জন্য এই পদক্ষেপ নিলো সংসদ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam) পড়ুয়াদের স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে একজন পড়ুয়ার ভবিষ্যৎ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (HS Result) নির্ধারণ করে, একজন পড়ুয়া ভবিষ্যতে কোন বিষয় নিয়ে এগিয়ে যাবে, তাই এই ফলাফলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই পরীক্ষায় পাওয়া নাম্বারের ওপরের অনেক কিছুই নির্ভর করে থাকে (West Bengal Council for Higher Secondary Education).

West Bengal WBCHSE HS Exam Rules Update

আর এত জরুরি পরীক্ষার সময়ে যদি কোন ধরণের সমস্যার সৃষ্টি হয় তাহলে সকল পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে টানাটানি হওয়ার মত। বেশ কয়েক বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনেক বড়সড় ব্যাপার হয়েছে, যার জন্য এই বছর অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে কোন ঝামেলা ছাড়াই সম্পন্ন করা যায়, তার জন্যই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিয়ম

বিগত বছর গুলোতেও কড়া নজরদারির মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam) সম্পন্ন হলেও নজরদারির ফাঁক ফোকর দিয়েও প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য বিষয় বেরিয়ে এসেছে। এই বছর তাই আরও কিছু সতর্কতা নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে যাতে যে কোন ধরণের অপ্রীতিকর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি না খেলা হয়।

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE HS Exam) থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে পরীক্ষা হলে এসে পৌঁছতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। এই বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে ধাপ গুলো পেরিয়ে প্রশ্নপত্র পরীক্ষা হলে পৌঁছত সেই ধাপ গুলোকে বাদ দেওয়ার হয়েছে। সেটা কেমন জানিয়ে দেওয়া যাক।

এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রশ্নপত্র এসে পৌঁছাতে পরীক্ষা কেন্দ্রে সুপারভাইজারের কাছে। সুপারভাইজার পরীক্ষা শুরু হওয়ার ৪৫ মিনিট আগে প্রশ্নপত্র সিল কেটে, পুনরায় সিল করে পরীক্ষার হলে নিয়ে যেতেন এবং ছাত্রদের সামনে পরীক্ষার প্রশ্নপত্র সিল খুলে পরীক্ষার্থীদের ডিস্ট্রিবিউট করতেন। এই বছর থেকে নতুন নিয়ম হয়েছে যে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) থেকে পরীক্ষার কেন্দ্রে সুপারভাইজার এর কাছে প্রশ্নপত্র পৌঁছানোর পরও তিনি কোনো রকম সিল খুলতে পারবেন না। একবারে সিল খোলা হবে পরীক্ষা হলে ছাত্র ছাত্রীদের সামনে অর্থাৎ প্রশ্নপত্র ডিস্ট্রিবিউট করার সময় প্রথম সিল খোলা হবে। কোনো ধাতব পদার্থ বা বৈদ্যুতিক যন্ত্র ছাত্র ছাত্রীদের কাছে থাকলে।

SVMCM K3 (স্বামী বিবেকানন্দ K3 স্কলারশিপ)

তাহলে এই মেটাল ডিটেক্টর খুব সহজে তা নির্ধারণ করতে পারে, তাই এক্ষেত্রে খুব সহজেই মেটাল ডিটেক্টরের সাহায্যে শনাক্তকরণ করা সম্ভব হবে। প্রশ্নপত্রে থাকবে বার কোড এবং সিরিয়াল নাম্বার, সে একই সিরিয়াল নাম্বার থাকবে উত্তরপত্রে। ইনভিজিলেটর যাঁরা থাকবেন, তাঁরা পড়ুয়ার প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র একই রকম সিরিয়াল নাম্বার রয়েছে কিনা মিলিয়ে দেখবেন।

একবারে কটা সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবেন? নতুন শিক্ষাবর্ষের আগে জানুন

একই রকম ভাবে উত্তরপত্রে থাকবে কিউআর কোড, তার সাথে হয়েছে CCTV ক্যামেরা। সব মিলিয়ে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সচেতনতামূলক এবং সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে সব জায়গায় কোন রকম প্রশ্নপত্র ফাঁসের ব্যাপার এই বছর যাতে না ফিরে আসে, সেই দিকেই কড়া পদক্ষেপ নিতে চলেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
Written by Shampa debnath

Related Articles