পশ্চিমবঙ্গের খবর

Smart Meter: পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ করলো WBSEDCL! গ্রাহকদের জন্য এমন সিদ্ধান্ত

West Bengal State Electricity Distribution Corporation Limited

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি (WBSEDCL) রাজ্যে স্মার্ট মিটার (Smart Meter) বসানোর কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই এই মিটার বসানোর কাজ শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করেই এই পদক্ষেপ গ্রহণ করায় সাধারণ গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন, এই সিদ্ধান্ত শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে প্রশাসনিক ও আর্থিক নানা দিক। আসুন জেনে নেওয়া যাক, কেন বন্ধ হল স্মার্ট মিটার বসানোর কাজ এবং এর প্রভাব কী হতে পারে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের উপর।

Smart Meter Work Stop in West Bengal

এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ ও গ্রাহকদের বিলিং পদ্ধতিকে আরও স্বচ্ছ ও কার্যকর করা। স্মার্ট মিটার বসালে – বিদ্যুৎ খরচ রিয়েল টাইমে মনিটর করা যায়, বিল তৈরিতে গড়মিল কমে যায়, অনলাইন রিচার্জ ও বিল পেমেন্ট আরও সহজ হয়, তবে এই সুবিধা গুলি বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা নিয়েই উঠেছে প্রশ্ন।

গ্রাহকদের অভিযোগ এবং সমস্যা

যে সমস্ত জায়গায় স্মার্ট মিটার (Smart Meter) বসানো হয়েছে, সেখানকার অনেক গ্রাহক অভিযোগ করেছেন অস্বাভাবিক বিল, মিটার ত্রুটি এবং রিচার্জ সমস্যা নিয়ে। এর ফলে তৈরি হয়েছে অসন্তোষ। অনেকে বলছেন, মিটার বসানোর পর বিদ্যুৎ বিল হঠাৎ দ্বিগুণ বা তিন গুণ হয়ে যাচ্ছে, রিচার্জ না করেও বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, যা বিভ্রান্তির কারণ, এই সব অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের নজরে আসে বিষয়টি এবং তখনই সিদ্ধান্ত নেওয়া হয় কাজ আপাতত স্থগিত রাখার।

পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান

এই বিষয় নিয়ে জানানো হয়েছে, এই স্মার্ট মিটার (Smart Meter) প্রকল্পটি আপাতত পর্যালোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। প্রকল্পের কার্যকারিতা, গ্রাহক প্রতিক্রিয়া ও প্রযুক্তিগত দিক গুলো পুন র্মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সংস্থাটি জানিয়েছে, যারা ইতি মধ্যেই স্মার্ট মিটার পেয়েছেন, তাদের জন্য পরিষেবা চালু থাকবে এবং যে কোনও সমস্যা সমাধানে হেল্পলাইন চালু রাখা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে রাজ্যে স্মার্ট মিটার প্রকল্প কত দিন থমকে থাকবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এটি স্পষ্ট, গ্রাহকদের স্বার্থ এবং প্রকল্পের বাস্তবায়নে স্বচ্ছতা আনতে চাইছে রাজ্য সরকার। এছাড়া, এই প্রকল্প আবার চালু হলে তা কতটা উন্নত প্রযুক্তি সহকারে হবে এবং আগের সমস্যা গুলি কতটা সমাধান হবে, তা ভবিষ্যতেই বোঝা যাবে।

রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। 25 তারিখের আগে সকলে জেনে নিন

উপসংহার

স্মার্ট মিটার প্রকল্প আপাতত বন্ধ হওয়ায় গ্রাহকদের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তেমনই অনেকেই উন্নত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে রাজ্য সরকারের এই পদক্ষেপ জনস্বার্থ রক্ষায় একটি দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তাই যাদের এলাকায় স্মার্ট মিটার বসানো হয়েছিল বা বসানোর পরিকল্পনা ছিল, তাদের জন্য এখন অপেক্ষা করার সময়। WBSEDCL পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন কোনও ইনস্টলেশন হবে না।

Related Articles