
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন। সুপ্রিম কোর্টে সময়ের অভাবে অনেক বার এই শুনানি পিছিয়ে গেছে এবং কবে কোন সুরাহার খবর পাওয়া যাবে সেই নিয়ে কোন কিছু খবর পাওয়া যাচ্ছে না! আর এর মধ্যেই এই মামলার শুনানি নতুন এজলাস নয় এবারে নতুন বেঞ্চে ওঠার সম্ভাবনা তুঙ্গে এমনটাই জানতে পাওয়া যাচ্ছে কিছু মাধ্যমের তরফে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মামলার আপডেট
আগামী ১৪ই মে অর্থাৎ বুধবার এই মামলার শুনানি থাকলেও শুনানি হবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে সকলের মনে এবং কবে এই DA মামলা মিটে গিয়ে সকলে তাদের পাওনা টাকা ফেরত পেয়ে যাবে সেই দিকে চেয়ে রয়েছেন সকলেই। আরও কিছু তথ্য এই সম্পর্কে জেনে নেওয়া যাক এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা কবে নিজেদের বকেয়া ডিএ পাবে সেই সম্পর্কে জেনে নেওয়ার দরকার আছে।
মামলার পটভূমি
- কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্য সরকারি কর্মীদের DA হার অনেক কম।
- এই ব্যবধান নিয়েই রাজ্য জুড়ে বহুদিন ধরে ক্ষোভ চলছিল।
- রাজ্য সরকারি কর্মচারী সংগঠন গুলি হাইকোর্টে মামলা দায়ের করে।
রাজ্য সরকারের প্রতিক্রিয়া
- রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের আর্থিক অবস্থার সীমা বদ্ধতা রয়েছে।
- সরকার ইতি মধ্যেই DA বাড়িয়েছে কিছুটা।
- কিন্তু কর্মীদের দাবি অনুযায়ী সমস্ত বকেয়া DA এখনো মেটানো হয়নি।
আর্থিক সীমাবদ্ধতা ধাপে ধাপে DA মেটানোর প্রস্তাব, কেন্দ্রীয় হারে DA দেওয়ায় আপত্তি সম্পর্কে বারবার সরকারের তরফে জানানো হয়েছে। কিন্তু রাজ্যের দাবি মানতে নারাজ কর্মচারী সংগঠন গুলি! তাদের বক্তব্য অনুসারে কেন্দ্রীয় হারে DA পাওয়া সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার, রাজ্য সরকার কেন্দ্রীয় স্কেল অনুযায়ী বেতন দিলেও DA তে বৈষম্য করছে, প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার প্রস্তুতি রয়েছে।
এই ৬টি ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ সুদে ফিক্সড ডিপোজিটে। আপনার ব্যাংক তালিকায় আছে?
এই মামলাটি শুধু পশ্চিমবঙ্গের কর্মীদের DA নিয়ে নয়, এটি এক বৃহৎ নীতিগত প্রশ্ন তুলে ধরছে রাজ্য সরকার কি কেন্দ্রীয় নিয়ম অনুসরণে বাধ্য? DA মামলায় কোর্টের পর্যবেক্ষণ পশ্চিমবঙ্গের প্রশাসনিক জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আর ২০২৬ সালের ভোটের আগে কিছু সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হয় কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছেন অনেকেই।



