চাকরি

Employee Benefits: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির সম্ভাবনা! কবে ও কত শতাংশ বাড়বে এবারে?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সুবিধার (Employee Benefits) বিধানসভা ভোটের আগে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করেছিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). কিন্তু কেন্দ্র সরকারের কর্মীরা ৫৩% হারে DA পেলেও রাজ্যের কর্মীরা ১৪% হারেই ভাতা পাচ্ছেন এখন পর্যন্ত। আর এখনো তাদের বকেয়া ডিএর মধ্যে পার্থক্য ৩৯% তে গিয়ে পৌঁছিয়েছে।

Dearness Allowance Hike Employee Benefits

রাজ্য সরকার কর্মচারীদের জন্য রয়েছে সুখবর। বছরের শুরুতেই বাড়তে চলেছে ডিএ? অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের? অনেক দিনের অপেক্ষা এবার কি বাস্তবায়নের পথে? কেন্দ্রীয় সরকার থেকে অন্যান্য রাজ্য সরকার যেভাবে কর্মচারীদের ডিএ বৃদ্ধি (DA Hike News) করেছে, তেমনই কি পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই ভাতা বৃদ্ধি করা হবে? এই অপেক্ষাতে দিন গুনছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা।

সরকারি কর্মীদের DA বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার দীপাবলির আবহে আরো ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। আর রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল। যার ফলে বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু এবারে ফের একবারের জন্য অনেকেই মনে করছেন যে আবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে আগামী বছর ২০২৫ এর শুরুতেই।

এমনিতেই ডিএ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। যদি শুনানির তারিখ একের পর এক পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এই মামলার কোন নিষ্পত্তি হয়নি। মুখ্যমন্ত্রীর তরফ থেকেও কোন রকম আশাব্যঞ্জক ঘোষণা হয়নি ডিএ নিয়ে। এই দিকে অন্যান্য রাজ্য সরকার কেন্দ্রের পথে হেটে ডিএ বৃদ্ধি করেছেন। বছর শেষ হতে চলল তাই জানুয়ারির শুরুতে অনেকে আশা নিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Bankrupt (ব্যাঙ্ক দেউলিয়া)

এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ডিএ পেয়ে থাকেন। জানুয়ারির শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করবেন কিনা, সেই দিকেই লক্ষ্য রেখেছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। সেই সাথে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার আশা নিয়ে রয়েছেন তাঁরা।

বাংলা আবাস যোজনা ক্যাম্প শুরু হল। আবাস যোজনা ঘরের লিস্টে নাম থাকলে জেনে নিন

এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের শুরুতে কোনো ঘোষণা করেন কিনা ডিএ নিয়ে, তাহলে ২০২৫ এর শুরুটা রাজ্য সরকারি কর্মচারীদের কাছে বেশ অন্য রকম হবে। আর এই জন্য বাজেট ২০২৫ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই শেষ বাজেট হওয়ার কারণের জন্য অনেকেই মনে করছেন যে কোন না কোন বড় ঘোষণা (Employee Benefits) করা হতে পারে।
Written by Shampa Debnath

Related Articles