চাকরি

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর দিন চূড়ান্ত?

Dearness Allowance

সুপ্রিম কোর্ট ১৬ মে একটি অস্থায়ী আদেশে নির্দেশ দিয়েছিল যে, ২০০৯ – ২০১৯ সময়ের বকেয়া ডিএ (DA Hike) ২৫% পরিশোধ করতে হবে ৬ সপ্তাহের মধ্যে, যার সময় সীমা শেষ হচ্ছে ২৭ জুন ২০২৫ এ। কিন্তু আজ ২৫ তারিখ হয়ে গেছে কিন্তু সরকারের তরফে এখন কিছু ঘোষণা করা হয়নি এবং অনেকেই মনে করছেন যে তাহলে কি আর মহার্ঘ ভাতা পাওয়া যাবে না? কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে যে ২৬ বা ২৭ জুনে মধ্যে যে কোন একদিন এই এই বড় ঘোষণা করা হতে পারে।

বকেয়া ডিএ নিয়ে সরকারের প্রস্তুতি ও তহবিল সংস্থান

রাজ্য সরকারের অর্থ দপ্তর ইতি মধ্যেই ২৫% DA পরিশোধের জন্য অর্থ বরাদ্দের প্রক্রিয়া শুরু করেছে বলে মত অনেকের। বাজার থেকে প্রায় ৪০০০ কোটি ঋণ নেওয়া হয়েছে এই অর্থ প্রথম কিস্তির DA মেটানোর জন্য ব্যবহার হতে পারে বলে মনে করছেন অনেকে কিন্তু সরকারের তরফে এই মর্মে কোন কথা জানানো হয়নি। অতিরিক্ত ৩৫০০ কোটি ঋণের প্রয়োজন হতে পারে, যা দ্বিতীয় পর্যায়ের পেমেন্টের জন্য রাখা হতে পারে।

সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা দেওয়া হয়েছে যাতে আগের বকেয়া ডিএ আদেশের ব্যাখ্যা বা সংশোধন চাওয়া হয়েছে, তবে তা এখনও শুনানির অপেক্ষায়। যদি নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট না হয়, তাহলে অবমাননার মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে একাধিক কর্মী সংগঠন। কিন্তু অনেকেই মনে করছেন যে এই রকম হলে আরও দেরি হবে নিজেদের বকেয়া জিনিস পেতে।

বকেয়া ডিএ পেলে কর্মীদের ওপর প্রভাব

২৫% DA এর প্রথম কিস্তি পেলে বহু কর্মী কিছুটা আর্থিকভাবে স্বস্তি পাবেন। বাকি ৭৫% DA এখনই মিলবে না, তার জন্য পরবর্তী শুনানির অপেক্ষা করতে হবে। ২০০৯ – ২০১৬ সময়ের আগের তথ্য ডিজিটাল না থাকায় পেমেন্ট প্রক্রিয়ায় বিলম্ব ঘটতে পারে, আর এই বকেয়া পঞ্চম বেতন কমিশনের হিসাবে দেওয়া হচ্ছে।

1লা জুলাই থেকে একাধিক ব্যাংকের নিয়ম বদল। সমস্যা থেকে বাঁচতে এখনই জেনে নিন

উপসংহার

সব মিলিয়ে বলা যায়, রাজ্য সরকার প্রথম ২৫% বকেয়া DA পরিশোধের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তবে, অতিরিক্ত ঋণ সংগ্রহ, পুরোনো তথ্যের ঘাটতি এবং আদালতের চলতি প্রক্রিয়া এই পদক্ষেপে দেরি আনতে পারে। কর্মীদের পক্ষ থেকে চাপ থাকায় সরকার সময়ের মধ্যেই পদক্ষেপ নেবে বলে আশা করা যাচ্ছে। ২৭ জুন, ২০২৫ এর আগে কোনো বড় ঘোষণা আসার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related Articles