ছুটি

Holiday List: পশ্চিমবঙ্গে জুন মাসের ছুটির তালিকা ২০২৫। কত দিন ছুটি থাকবে সেই সম্পর্কে জেনে নিন

Government of West Bengal

পশ্চিমবঙ্গ সরকার ২০২৫ সালের জন্য ছুটির তালিকা (Holiday List) প্রকাশ করেছে। জুন মাসে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে বেশ কয়েকটি সরকারি ছুটি রয়েছে। এই ছুটি গুলি সরকারি কর্মচারী, স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং ব্যাংক কর্মী ও গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আগের থেকে জেনে নেওয়া। আগের থেকে এই সকল ছুটি সম্পর্কে জেনে নিলে অনেকটাই সুবিধা হবে সবার।

Holiday List in June 2025

রথযাত্রা – ২৭ জুন, শুক্রবার রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব, এই দিনটি পশ্চিমবঙ্গে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এবারে দিঘাতেও প্রথম বারের জন্য রথ হবে আর এই কারণের আরও কিছু বেশি ছুটি দেওয়া হয় কিনা সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

ঈদ – এই দিনটি মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে যেহেতু এটি শনিবার পড়েছে, তাই যেই সব অফিসে শনিবার পূর্ণ দিবস ছুটি নয়, তাদের জন্য এটি কার্যকর হবে।ঈদের প্রস্তুতির জন্য পশ্চিমবঙ্গ সরকার ৬ জুন শুক্রবারকেও ছুটি হিসেবে ঘোষণা করেছে। এই ছুটিটি শুধুমাত্র সেই সব সরকারি অফিসে প্রযোজ্য, যেখানে শনিবার পূর্ণ দিবস ছুটি নয়, এই মর্মে গরমের ছুটির পর বিজ্ঞপ্তি দেউয়া হতে পারে।

হুল দিবস – ৩০ জুন, সোমবার হুল দিবস আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য একটি বিশেষ দিন। এই দিনটি শুধুমাত্র আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য ছুটি হিসেবে বিবেচিত হবে। এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে সকলের জন্য এই ছুটি ঘোষণা করা হয় কিনা।

জুন মাসে আরও কিছু ধর্মীয় উৎসব রয়েছে

গঙ্গা দশহরা – ৫ জুন, বৃহস্পতিবার, নির্জলা একাদশী – ৬ জুন, শুক্রবার, রবি প্রদোষ – ৮ জুন, রবিবার, বট সাবিত্রী পূর্ণিমা – ১০ জুন, মঙ্গলবার, জ্যৈষ্ঠ পূর্ণিমা ও কবীর জয়ন্তী – ১১ জুন বুধবার, যোগিনী একাদশী – ২১ জুন, শনিবার, মাসিক শিবরাত্রি ও সোম প্রদোষ – ২৩ জুন, সোমবার, আষাঢ় অমাবস্যা – ২৫ জুন, বুধবার, গুপ্ত নবরাত্রি শুরু – ২৬ জুন বৃহস্পতিবার, জগন্নাথ রথযাত্রা – ২৭ জুন, শুক্রবার।

জুন মাসে উল্লেখ যোগ্য ছুটির তালিকা

এই ছুটি গুলির মধ্যে ৬ ও ৭ জুন, ২৭ জুন এবং ৩০ জুন তারিখ গুলি উল্লেখযোগ্য। তবে, ৭ জুন শনিবার পড়ায়, যেই সব অফিসে শনিবার ছুটি নয়, তাদের জন্য এটি প্রযোজ্য হবে। এবারে দেখার যে রাজ্যের তরফে আরও কিছু ছুটি বৃদ্ধি করা হয় কিনা।

উপসংহার

পশ্চিমবঙ্গে জুন ২০২৫-এ মোট ৩ – ৪ দিন সরকারি ছুটি রয়েছে, যার মধ্যে কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। এই ছুটি গুলি ব্যাংকিং কার্যক্রম, অফিসের কাজ এবং ব্যক্তিগত পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। ছুটির দিন গুলি মাথায় রেখে আপনার কাজের পরিকল্পনা করুন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করুন।

Related Articles