আজকেই বকেয়া DA বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হবে? না হলে রাজ্য সরকারি কর্মীরা কি করবেন?
Employee Benefits
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে? বকেয়া DA বৃদ্ধির বিজ্ঞপ্তি নিয়ে এমনটাই আশা করছেন রাজ্য সরকারি কর্মীরা। কারণ সুপ্রিম কোর্টের দেওয়া সময় সীমা শেষ হচ্ছে আজ, ২৭ জুন। তার আগেই জারি হতে পারে বকেয়া ডিএ (Dearness Allowance) বৃদ্ধির বিজ্ঞপ্তি। গত ২৫% ডিএ বকেয়া মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India) পাশাপাশি ১৫ জুনের মধ্যে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সরকারি ঘোষণা আসেনি।
Pending DA Arrear News
সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে পরিস্কারভাবে জানিয়েছিল – ২৭ জুনের মধ্যে ২৫% বকেয়া DA মেটাতে হবে, কর্মীদের প্রতি দায়বদ্ধতা দেখাতে হবে প্রশাসনকে, প্রয়োজনে ধাপে ধাপে পরিশোধের পরিকল্পনা পেশ করতে হবে, এই নির্দেশে স্বস্তি পেলেও, এখনও সরকারি স্তরে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা হয়নি ফলে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
রাজ্য সরকারের অবস্থান
সূত্র অনুযায়ী, রাজ্য সরকার ইতি মধ্যেই কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে। তবে তা কার্যকর করার ক্ষেত্রে রাজ্যের আর্থিক চাপও এক বড় চ্যালেঞ্জ। বকেয়া ডিএ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের একাধিক উচ্চ পদস্থ প্রশাসনিক কর্তা। তাদের দাবি – রাজ্য সরকারের নিজস্ব তহবিল সীমিত, কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য অর্থ না মেলার কারণে সমস্যা হচ্ছে।
যদি না হয় DA ঘোষণা?
যদি আজই বিজ্ঞপ্তি না আসে, তবে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে – আন্দোলনের পথে হাটবেন কর্মীরা, আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। “একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও সরকার বাস্তবায়ন করেনি। এবার আদালতের নির্দেশ অমান্য করলে, আমাদের চুপ থাকা চলবে না” জানাচ্ছেন এক কর্মী সংগঠনের নেতা।
যদি রাজ্য সরকার আজ কোনও ঘোষণা করে, তাহলে সেটা হবে এক বড় পদক্ষেপ। না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে! এর আগে অনেক সরকারি কর্মী জানিয়েছেন যে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন জোরদার হতে পারে, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সম্ভাবনা বাড়বে, সুপ্রিম কোর্টে ফের শুনানি হতে পারে এই নির্দেশ কেন মানা হল না সেই নিয়ে।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে লেটেস্ট আপডেট। পুরো টাকা ঢুকবে না?
উপসংহার
সব চোখ এখন আজকের দিনটির দিকেই। রাজ্য সরকার কি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া DA ঘোষণা করবে? নাকি আবারও সময়ক্ষেপণ হবে? এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। আপডেটের জন্য নজর রাখুন কারণ আজকের দিন হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।



