চাকরি

পশ্চিমবঙ্গের বকেয়া DA মামলার শুনানি নিয়ে সংশয়

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে বহু দিন ধরে জারি থাকা আইনি লড়াই আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। সুপ্রিম কোর্টে (Supreme Court in India) এই মামলার শুনানির তারিখ একাধিকবার পিছিয়ে যাওয়ায় কর্মী মহলে ব্যাপক হতাশা ছড়িয়ে পড়েছে। এবারও মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

Pending DA Case in Supreme Court

বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে DA দেওয়ার দাবি জানিয়ে আসছেন। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে রায় তাদের পক্ষেই গিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, প্রায় 18,000 কোটি টাকার বকেয়া নিয়ে এই মামলাটি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন।

ফের পিছিয়ে গেল শুনানি?

এপ্রিল ২০২৫ এর মধ্যে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সুপ্রিম কোর্টের তালিকা ভুক্তি না হওয়ায় তা পিছিয়ে গেছে প্রায় ১৫ বার, মামলার পরবর্তী সম্ভাব্য শুনানি আজকে হওয়ার কথা আছে, এবার সেটা হয় কিনা দেখার অপেক্ষা, কর্মচারীদের সংগঠন গুলির অভিযোগ, ইচ্ছা কৃতভাবে সময় ক্ষেপণ করছে রাজ্য সরকার, যাতে তাদের প্রাপ্য তাদের না দিতে হয়।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের

  • সরকারি কর্মীদের মধ্যে স্পষ্ট হতাশা লক্ষ্য করা যাচ্ছে।
  • তাদের মতে, বছরের পর বছর ধরে শুধুই আশ্বাস পাচ্ছেন, বাস্তবে কোনও ফল মিলছে না।
  • বহু কর্মী অবসর নিয়ে ফেলেছেন, অথচ বকেয়া এখনও পাওয়া হয়নি।
  • “আমরা তো রাজ্য বাসীর কাজ করছি, তাহলে কেন বঞ্চিত হব?”
  • “সুপ্রিম কোর্টেও যদি দেরি হয়, তাহলে কোথায় যাব?”

অর্থনৈতিক ও সামাজিক প্রভাব

  1. DA বকেয়া প্রদান না করায় রাজ্যের সরকারি কর্মচারীদের আর্থিক চাপ বেড়েছে।
  2. বাজার মূল্য বাড়লেও বেতন সেই অনুপাতে বাড়ছে না, ফলে জীবন যাত্রার মানে প্রভাব পড়ছে।
  3. রাজ্যে শিক্ষক ও স্বাস্থ্য কর্মীরাও এই সমস্যায় জর্জরিত।
  4. কর্মচারীদের উৎসাহে ঘাটতি দেখা দিচ্ছে প্রশাসনিক স্তরে।

পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান কি?

রাজ্য সরকারের বক্তব্য, বর্তমানে রাজ্যের আর্থিক অবস্থার কারণে এককালীন এত বড় অঙ্কে টাকা দেওয়া সম্ভব নয়। তবে, সরকারের পক্ষ থেকে কোনও সময় সূচি দেওয়া হয়নি কবে বকেয়া DA পরিশোধ করা হবে। কিন্তু এই কথা শোনার পর সরকারি কর্মচারীদের সংগঠন গুলো জানিয়েছে যে – তারা আইনি পথে আন্দোলন জারি রাখবে, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাটতে প্রস্তুত।

২২ এপ্রিল বকেয়া DA মামলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

উপসংহার

পশ্চিমবঙ্গের বকেয়া DA মামলার ভবিষ্যৎ এখনও ধোয়াশায়। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সরকারি কর্মচারীদের এই অপেক্ষার অবসান হচ্ছে না। সময় মতো শুনানি ও দ্রুত রায় প্রকাশই এখন তাদের একমাত্র প্রত্যাশা। এবারে আজকের শুনানি সম্পর্কিত সকল তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।

Related Articles