PAN 2.0: নতুন প্যান কার্ড কবে পাবেন? প্যান কার্ড ২.০ প্রকল্পে আবেদন করুন

কিছু দিন আগেই কেন্দ্র সরকারের তরফে প্যান কার্ড ২.০ প্রকল্প (PAN 2.0) নিয়ে নয়া আপডেট জানানো হয়েছে। যেই সকল মানুষরা অনেক দিন আগে নিজেদের প্যান কার্ড (PAN Card) বানিয়েছিল তাদের কার্ডে যদি QR Code না থাকে তাহলে তাদের এই আপডেট করিয়ে নিতে হবে এবং তারা নতুন কার্ড পেয়ে যাবে (Permanent Account Number) কিন্তু এই নিয়ে অনেকের মনে চিন্তা আসছে।
PAN 2.0 NSDL Apply Online
প্যান কার্ড একটি অতি গুরুত্বপূর্ণ নথি ব্যাংকিং ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পাসপোর্ট তৈরি করতে, ট্যাক্সের ক্ষেত্রে, সরকারি যে কোন প্রকল্পে অন্যান্য অফিসিয়াল কাজে প্যান কার্ডের মতন নথি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে প্যান কার্ডে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। প্যান কার্ডে যুক্ত করা হচ্ছে কিউআর কোড।
PAN 2.0 প্রকল্প
প্যান কার্ড নিয়ে এই নতুন প্রকল্পের একটি নাম দেওয়া হয়েছে, সেটি হলো প্যান ২.০। প্যান কার্ড ২.০ এই নতুন প্রকল্পে আপনি কি কি সুবিধা পাবেন প্যান কার্ড থেকে? প্যান কার্ড ট্যাক্সের ক্ষেত্রে অর্থাৎ আয়কর দাতাদের আর্থিক লেনদেনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। QR যুক্ত হওয়ার ফলে এই আর্থিক লেনদেন অনেকটাই সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে যেটা আয়কর দাতাদের কাছে অনেকটাই সুবিধা জনক ব্যাপার হয়ে দাঁড়াবে।
সম্পূর্ণ বিনামূল্যে ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন PAN Card
বর্তমানে যেভাবে সাইবার ক্রাইম বা জালিয়াতি বেড়ে গিয়েছে, তার ফলে ব্যক্তিগত তথ্য বা অ্যাকাউন্ট সুরক্ষিত রাখাটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্যান কার্ডে কিউআর কোড যুক্ত হওয়ার ফলে এই জালিয়াতির সম্ভাবনা অনেকটা কমবে, তার ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা বা নিরাপত্তা বজায় থাকবে। মূলত জালিয়াতি রোখার জন্যই প্যান ২.০ এই প্রকল্পটি চালু করা হচ্ছে।
সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার সুরক্ষা দেওয়াই কেন্দ্র সরকারের মূল লক্ষ্য। কেন্দ্র মন্ত্রী সভার বৈঠকে আগামীতে আসতে চলেছে প্যান ২.০ প্রকল্প যার মাধ্যমে দেশের সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হতে চলেছেন। কিন্তু তার আগে কিভাবে এই সম্পর্কে আপনারা আবেদন করতে পারবেন সেটা জেনে নিন তাহলে সুবিধা হতে চলেছে অনেকের।
অনলাইনে নতুন প্যান কার্ডের আবেদন করবেন কী ভাবে
১) সবার প্রথমে NSDL-র ওয়েবসাইট ওপেন করুন।
২) আপনার ব্যক্তিগত তথ্য যেমন প্যান কার্ড নম্বর, আধার নম্বর, জন্ম তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
৩) এরপরই সাবমিট বাটনে ক্লিক করুন।
৪) সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ আসবে যেই পেজে আপনাকে নিশ্চিত করানোর জন্য আরেকবার চেক করতে বলবে।
৫) চেক হয়ে যাওয়ার পরে একটা ওটিপি পাওয়ার জন্য আপনাকে ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
৬) আপনার যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সে ফোন নাম্বার ওটিপি আসলে সেই ওটিপিটি আবার যাচাই করার জন্য স্ক্রিনের ওটিপি অপশনে পুনর্বার ওটিপি লিখুন।
৬) এরপরই আপনার ইমেইলে PAN কার্ড 2.0 প্রায় ৩০ মিনিটের মধ্যে চলে আসবে।

ডিজিটাল প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন (Digital PAN Card Online Apply) করার ৩০ দিনের মধ্যেই আপনি বাড়িতে বসেই প্যান কার্ড পেয়ে যাবেন। যদি রেজিস্টার্ড ইমেইল আইডিতে প্যান কার্ড না পান তাহলে tininfo@proteantech.in ইমেইলে যোগাযোগ করতে পারেন। রেজিস্টার্ড প্যান কার্ড পাওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে ৮.২৬ টাকা।
তাহলে আর দেরি কেন, নতুন পদ্ধতিতে প্যান কার্ড পাওয়ার জন্য আবেদন করুন উপরে বর্ণিত পদ্ধতিতে। কেন্দ্রীয় সরকারের এই প্যান কার্ড ২.০ প্রকল্প অনেকটাই সফলতার সাথে কাজ করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, আর্থিক নিরাপত্তা ও জালিয়াতি রুখতে প্যান কার্ড ২.০ অনেক অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Shampa debnath



