Ladli Behna Yojana: ৩০০০ টাকা পাবে মহিলারা লাডলি বেহেন যোজনায়। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি সকলে
Govt Scheme for Women
সরকার নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে শুরু করেছিল লাডলি বেহেন যোজনা (Ladli Behna Yojana). এই প্রকল্পের আওতায় মহিলারা মাসিক ভাতা পান, যা আগে ছিল ১২৫০ টাকা। তবে মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাম্প্রতিক ঘোষণায় এই পরিমাণ বেড়ে হয়েছে ৩০০০ টাকা। এই ঘোষণা সামনে আসতেই উপভোক্তাদের মধ্যে খুশির হাওয়া বইছে (Govt Scheme for Women).
Ladli Behna Yojana 2025
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২৫ জুলাই ২০২৫ থেকে এই নতুন ভাতা কার্যকর হবে। এর ফলে রাজ্যের লক্ষাধিক মহিলারা সরাসরি উপকৃত হবেন। তিনি জানান, মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, আগে যেখানে ভাতা ছিল ১২৫০ টাকা, এখন তা বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে, প্রতি মাসের ১০ তারিখেই এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক একাউন্টে জমা হবে।
কারা পাবেন এই সুবিধা?
লাডলি বেহেন যোজনার (Ladli Behna Yojana) আওতায় মূলত মধ্যপ্রদেশের ২১ থেকে ৬০ বছর বয়সী বিবাহিত, বিধবা, পরিত্যক্তা বা নিঃসন্তান মহিলারা এই ভাতা পেয়ে থাকেন। তবে শর্ত থাকে, পরিবারের বার্ষিক আয় যেন নির্দিষ্ট সীমার মধ্যে থাকে এবং মহিলার নামে করযোগ্য সম্পত্তি না থাকে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, “মহিলাদের আর্থিক দিক থেকে স্বাধীন করে তোলাই আমাদের লক্ষ্য। তাই ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে।
আমরা চাই তারা নিজের মতো করে জীবন গড়ুক। তিনি আরও জানান, রাজ্যে মহিলাদের উন্নয়নের লক্ষ্যে আরও কিছু প্রকল্প চালু হবে খুব শিগগিরই। যেই সব মহিলারা ইতি মধ্যেই এই প্রকল্পের (Ladli Behna Yojana) সুবিধা ভোগ করছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। তবে যারা এখনও আবেদন করেননি, তারা অনলাইনের মাধ্যমে বা স্থানীয় CSC (Common Service Center) থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু নথি
- আধার কার্ড
- ব্যাংক একাউন্টের ডিটেইলস
- পরিবারের আয়ের শংসাপত্র
- বৈবাহিক অবস্থা সংক্রান্ত প্রমাণ
বর্তমান সময়ে যখন বাজার মূল্য ও দ্রব্য মূল্য বেড়ে চলেছে, তখন এই বাড়তি আর্থিক সহায়তা মহিলাদের জন্য এক বড় স্বস্তির বিষয়। বহু পরিবারে এই টাকাই মহিলাদের হাতে প্রথম স্বাধীন উপার্জন। আর পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই এই স্কিমের মাধ্যমে মাসে মাসে টাকা পাওয়া যায়।
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ করলো WBSEDCL! গ্রাহকদের জন্য এমন সিদ্ধান্ত
উপসংহার
লাডলি বেহেন যোজনায় ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি সাহসী এবং ইতিবাচক পদক্ষেপ। এটি মহিলাদের আর্থিক নিরাপত্তা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। মধ্যপ্রদেশ সরকারের এই প্রকল্প আগামী দিনে দেশের অন্যান্য রাজ্য গুলির কাছেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।



