Ramakrishna Mission: রামকৃষ্ণ মিশনে ভর্তি সুযোগ। যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখেনিন

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা Ramakrishna Mission আশ্রমের বিশেষ সমাজকল্যানমূলক উদ্যােগ নিয়েছেন গদাধর অভ্যুদয় প্রকল্প। এই প্রকল্পের অধীনে ২০২৭ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নতুন ছাত্র ছাত্রী ভর্তীর অফিসিয়াল বিজ্ঞপ্তি বেড়িয়েছে। এই প্রকল্পের অধিনে যারা আসবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি কী কী সুবিধা মিলবে, আবেদন ও যোগ্যতা কী, কোন কোন ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত তথ্য নিচে ধাপে ধাপে আলোচনা করা আছে।

Ramakrishna Mission Admission Form

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বা Ramakrishna Mission ২০২৭ এ নতুন আবেদন পদ্ধতি দেখেনন, প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা পড়ার সুযোগ পাছে বিনামূল্যে। এই প্রকল্পের আবেদন করতে গেলে কী কী লাগবে, এবং বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি দেখে ধাপে ধাপে আবেদন করলেই আপনি আবেদন করতে পারবেন এই প্রকল্পে। নিচে এই প্রকল্পের আবেদনের লিংক দেওয়া আছে পড়ুয়াদের সুবিধার্থে।

রামকৃষ্ণ মিশন গদাধর অভ্যুদয় প্রকল্প কি?

স্বামী বিবেকানন্দের ‘শিবজ্ঞানে জীবসেবা’র আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ মঠ ও মিশন দেশজুড়ে বহু জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনা করে আসছে। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক বিকাশের লক্ষ্যেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম এই ‘গদাধর অভ্যুদয় প্রকল্প’ (GAP) পরিচালনা করে থাকে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় নিয়ে আসার পাশাপাশি তাদের একটি সুস্থ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।

এই প্রকল্পের বিশেষ সুযোগ-সুবিধা

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বা Ramakrishna Mission এই প্রকল্পে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা বেশ কিছু চমৎকার সুযোগ-সুবিধা পেয়ে থাকে। প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এখানে সম্পূর্ণ নিখরচায় নিয়মিত কোচিং ও বিশেষ পাঠদানের ব্যবস্থা করা হয়। পড়াশোনার পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় বইপত্র, খাতা, অন্যান্য শিক্ষা সামগ্রী এবং পোশাক প্রদান করা হয়। এছাড়া শিশুদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রতিদিন পুষ্টিকর টিফিন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (Health Check-up)-এর ব্যবস্থাও রয়েছে। এর পাশাপাশি পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং শারীরিক ও মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়।

ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বা Ramakrishna Mission এই প্রকল্পে ভর্তির জন্য নির্দিষ্ট কিছু নিয়ম ও যোগ্যতা রয়েছে। আবেদনকারী শিক্ষার্থীকে প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণির মধ্যে পাঠরত হতে হবে। ১লা জানুয়ারি, ২০২৭ তারিখ অনুযায়ী আবেদনকারী শিশুর বয়স অবশ্যই ৬ বছরের বেশি হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, যে সমস্ত পরিবার দারিদ্র্যসীমার নিচে (BPL) বসবাস করে এবং যাদের পারিবারিক মাসিক আয় ৬,০০০ থেকে ৭,০০০ টাকার নিচে, শুধুমাত্র সেই সমস্ত পরিবারের ছেলেমেয়েরাই, এই প্রকল্পের জন্য আবেদন করতে যোগ্য বলে বিবেচিত হবে।

আরও পড়ুন, মেধাবী ছাত্রছাত্রীরা ৪৮০০০ টাকা পাবে এই স্কলারশিপের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন

আবেদন পদ্ধতি ও সময়সীমা

এই প্রকল্পে ভর্তির আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অফলাইন (Offline) মাধ্যমে হয়ে থাকে, এর জন্য কোনো অনলাইন ফর্ম ফিলাপের ব্যবস্থা নেই। আগ্রহী অভিভাবকদের নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের ‘গদাধর অভ্যুদয় প্রকল্প’ কার্যালয়ে উপস্থিত হতে হয়। ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া গত “২৭ অক্টোবর, ২০২৬” থেকে শুরু হয়েছে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ “২২ ডিসেম্বর, ২০২৬”। প্রতিদিন সকাল ৮:০০ টা থেকে সকাল ১০:০০ টার মধ্যে (ভেষজ উদ্ভিদ উদ্যান বা Medicinal Plants Garden সংলগ্ন কার্যালয়ে) গিয়ে নির্দিষ্ট আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় অভিভাবকদের কিছু জরুরি নথিপত্র সঙ্গে রাখতে হয়। এর মধ্যে প্রধান হলো শিশুটির জন্ম শংসাপত্র (Birth Certificate)-এর প্রত্যয়িত নকল (যাতে সচল ফোন নম্বর উল্লেখ থাকতে হবে)। এছাড়া পরিবারের আয়ের প্রমাণপত্র (Income Certificate), শিশুর পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত শংসাপত্র (Caste Certificate) বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

গুরুত্বপূর্ণ ঠিকানা ও অফিসিয়াল তথ্য

  • যোগাযোগের নির্দিষ্ট স্থান: গদাধর অভ্যুদয় প্রকল্প কার্যালয় (Medicinal Plants Garden), রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর, কলকাতা – ৭০০১০৩।
  • সময়সীমা: ২২শে ডিসেম্বর, ২০২৬ তারিখের মধ্যে প্রতিদিন সকাল ৮:০০টা থেকে ১০:০০টার মধ্যে যোগাযোগ করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিস্তারিত তথ্য ও নোটিশ দেখতে ভিজিট করতে পারেন: `www.rkmvnarendrapur.org`.

আর্থিক অনটনের কারণে যে সমস্ত পরিবারের সন্তানেরা সঠিক শিক্ষা ও পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জন্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই প্রকল্পটি একটি দুর্দান্ত সুযোগ।