10 জুন লঞ্চ হবে Motorola Edge 60 স্মার্টফোন। 50MP ক্যামেরা, 12GB RAM ও pOLED Quad Curved ডিসপ্লের দুর্দান্ত কম্বিনেশন

Motorola Edge 60

টেকপ্রেমীদের জন্য দারুণ খবর! Motorola তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge 60 নিয়ে হাজির হচ্ছে ভারতের বাজারে 10ই জুন। এই স্মার্টফোনটি আধুনিক প্রযুক্তি, প্রিমিয়াম ডিজাইন ও দুর্দান্ত ক্যামেরা ফিচারের কম্বিনেশন নিয়ে এসেছে, যা মিড রেঞ্জ সেগমেন্টে একটি বড় চমক হতে চলেছে।

Motorola Edge 60 Specifications

এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এর 6.67 ইঞ্চি pOLED Quad Curved ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 144Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং 1.5K রেজোলিউশন, যা মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেবে। রেজোলিউশন 1.5K 1220 x 2712 pixels, এই Curved ডিসপ্লে ফোনটিকে আরও প্রিমিয়াম ও স্টাইলিশ করে তোলে, যা এই প্রাইস রেঞ্জে বিরল। ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট, IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্ট্যান্স।

Motorola Edge 60 Camera & Battery

মোটোরোলা এডজ ৬০ এ থাকছে 50MP প্রাইমারি ক্যামেরা, যার সাথে যুক্ত আছে OIS (Optical Image Stabilization). এতে ন্যাচারাল ডিটেইল ও কম আলোতেও স্পষ্ট ছবি তোলা যাবে। এছাড়া আরও থাকছে – 13MP Ultra Wide ক্যামেরা, 32MP ফ্রন্ট ক্যামেরা, চাইলে ইউজাররা 4K ভিডিও রেকর্ডিংও করতে পারবেন খুব সহজেই।

Motorola Edge 60 এ থাকছে একটি 5500mAh ব্যাটারি এবং 68W TurboPower চার্জিং সাপোর্ট। মাত্র 15 – 20 মিনিটে 50% চার্জ হয়ে যাবে বলেই দাবি করা হয়েছে। আর প্রসেসর 4NM হওয়ার কারণের জন্য খুবই কম ব্যাটারি খরচ হবে এবং এই কারণে দিনে একবার চার্জ দিলেই কাজ হয়ে যাবে।

Motorola Edge 60 Performance

চালিত হচ্ছে MediaTek Dimensity 7400 প্রসেসরের দ্বারা, যার সঙ্গে থাকছে 12GB RAM ও 256GB স্টোরেজ। এই কম্বিনেশন মাল্টিটাস্কিং ও হেভি গেমিং এর জন্য উপযুক্ত। UFS 3.1 স্টোরেজ টাইপের সঙ্গে এই ফোনে Android 14 ভিত্তিক MyUX ইন্টারফেস ব্যবহার করা হয়েছে, যা ক্লিন ও ল্যাগ ফ্রি পারফরম্যান্স দেয়।

Motorola Edge 60 Price

যদিও অফিসিয়ালি এখনও দাম জানানো হয়নি, তবে ধারণা করা যাচ্ছে এই ফোনের প্রারম্ভিক মূল্য 24999 টাকা থেকে শুরু হতে পারে। Motorola Edge 60 প্রথমে Flipkart ও অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে 10 জুন থেকে। কিন্তু আসল দাম ও অফার সম্পর্কে জানার জন্য লঞ্চের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উপসংহার

Motorola Edge 60 সেই সব ব্যবহারকারীর জন্য আদর্শ, যারা মিড রেঞ্জে প্রিমিয়াম ডিজাইন, পাওয়ারফুল ক্যামেরা ও দুর্দান্ত ডিসপ্লে খুঁজছেন। আপনি কি এই ফোনটি কেনার কথা ভাবছেন? নীচে কমেন্ট করে জানান!

Scroll to Top