Maruti Suzuki তাদের জনপ্রিয় মডেল Maruti Suzuki Ertiga এর নতুন ভার্সন বাজারে নিয়ে এসেছে। মধ্যবিত্ত ভারতীয় পরিবারের চাহিদা মাথায় রেখেই এই নতুন Ertiga 2025 মডেলটি আরও আধুনিক ডিজাইন, উন্নত ফিচার এবং আকর্ষণীয় মূল্যে লঞ্চ করা হয়েছে। নতুন ডিজাইনে ফ্রন্ট গ্রিল, LED হেড ল্যাম্প ও অ্যালয় হুইলস আগের চেয়ে অনেক বেশি স্টাইলিশ এবং প্রিমিয়াম লুক দিয়েছে গাড়িটিকে।
Maruti Suzuki Ertiga Specifications
নতুন Ertiga 2025 মডেলটি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যেই নয়, ভিতরের দিক দিয়েও উন্নত। এতে রয়েছে স্মার্টপ্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম, Apple Car Play ও Android Auto সাপোর্ট, এবং 7 সিটার আরাম দায়ক কনফিগারেশন। টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল, রিয়ার এসি ভেন্ট, 7 আসনের লেআউট।
নিরাপত্তার দিক থেকেও নতুন Maruti Ertiga 2025 মডেল যথেষ্ট উন্নত। এতে থাকছে Dual Airbags, ABS, EBD, ESP, ISOFIX চাইল্ড সিট মাউন্ট ও হিল হোল্ড অ্যাসিস্ট। আরও অনেক ফিচার গ্রাহকরা চাইলে অ্যাড করে নিতে পারবেন।
Maruti Suzuki Ertiga Engine
নতুন Maruti Ertiga তে থাকছে 1.5 লিটার K15C ডুয়াল জেট, ডুয়াল VVT পেট্রোল ইঞ্জিন, যা দেবে আরও স্মুথ এবং ফুয়েল এফিশিয়েন্ট পারফরম্যান্স। ম্যানুয়াল ও অটোমেটিক, দুই ধরনের ট্রান্সমিশনের বিকল্প থাকায় চালকদের জন্য সুবিধা জনক। 1.5L পেট্রোল ইঞ্জিন, 103 bhp পাওয়ার, 20.51 km/l পর্যন্ত মাইলেজ, 5 স্পিড ম্যানুয়াল, 6 স্পিড AT.
Maruti Suzuki Ertiga Price
Ertiga 2025 মডেলটি বাজারে এসেছে মোট ৫টি ভ্যারিয়েন্টে। এর এক্স শোরুম দাম শুরু হয়েছে প্রায় 8.69 লক্ষ টাকা থেকে এবং টপ ভ্যারিয়েন্টের দাম 13.03 লক্ষ পর্যন্ত পৌঁছেছে। মধ্যবিত্তের বাজেটে ৭ আসনের গাড়ি, উন্নত মাইলেজ ও পারফরম্যান্স, প্রিমিয়াম লুক এবং ফিচার সমৃদ্ধ, Maruti এর সার্ভিস নেটওয়ার্ক ও রিলায়েবিলিটি।
উপসংহার
Maruti Suzuki Ertiga 2025 মডেল নিঃসন্দেহে একটি সেরা পারিবারিক গাড়ি হিসেবে উঠে এসেছে। নতুন ডিজাইন, উন্নত ফিচার ও সাশ্রয়ী দামে এটি মধ্যবিত্তের জন্য এক আদর্শ পছন্দ হতে চলেছে। যারা একটি স্টাইলিশ, স্পেসিয়াস ও ফুয়েল এফিশিয়েন্ট MPV খুঁজছেন, তাদের জন্য Ertiga 2025 হতে পারে একদম পারফেক্ট অপশন।


